আপডেট : রোববার, ০১ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

টানাবৃষ্টিতে ৬৫ হেক্টর ফসলি জমি পানির নীচে

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে অন্তত ৬৫ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এতে ফসলহানির আশঙ্কা দেখা দিয়েছে এবং দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলার রশুনিয়া, বালুচর, ইছাপুরা, লতব্দী, বাসাইল, মধ্যপাড়া, মালখানগরসহ মোট ১৪টি ইউনিয়নে এ পরিস্থিতি দেখা দিয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় জমি থেকে ফসল তোলা সম্ভব হচ্ছে না। পানি নিষ্কাশনে কাজ করছেন কৃষকরা, তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামে মিষ্টি কুমড়ার জমি এখনো পানির নিচে। কৃষক জমি থেকে কিছু কুমড়া তুলে এনে পাশেই স্তূপ করে রেখেছেন। তবে এসব কুমড়া বেশিদিন এভাবে রাখা সম্ভব নয় বলে জানান কৃষক।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে, পানিতে নিমজ্জিত হওয়া ৬৫ হেক্টর জমির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রশুনিয়া, লতব্দী ও বালুচর ইউনিয়নে। এর মধ্যে সবজি জমি ২৬ হেক্টর, বোরো ধান ও পাট ১০ হেক্টর করে, ভুট্টা ৯ হেক্টর, কাউন ৮ হেক্টর এবং তিল ও মরিচ ১ হেক্টর করে নিমজ্জিত রয়েছে।
দক্ষিণ তাজপুর গ্রামের কৃষক ইলিয়াস শেখ বলেন, এই মৌসুমে ১৭৫ শতাংশ জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। এতে খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। কিন্তু টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় পুরো ক্ষেত এখন পানির নিচে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার কুমড়া বিক্রি করতে পেরেছি। বাকিগুলো জমিতেই পড়ে আছে। পানি না সরলে সেগুলোও নষ্ট হয়ে যাবে। সব মিলিয়ে অন্তত ৩৫ হাজার টাকা লোকসানের আশঙ্কা করছি। তিনি আরো বলেন, আমার মতো আশপাশের অনেক কৃষকই একই সমস্যায় পড়েছেন।
লতব্দী ইউনিয়নের কৃষক আল আমিন বলেন, এই মৌসুমে ১৫০ শতাংশ জমিতে ঢেঁড়স চাষ করেছি। এতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বৃষ্টির পানি জমে যাওয়ায় ঢেঁড়স পচে যাচ্ছে। এখন পর্যন্ত মাত্র ৫ হাজার টাকার মতো বিক্রি করতে পেরেছি। জমিতে পানি থাকায় এখন আর ঢেঁড়স তোলাও সম্ভব নয়। পানি না সরলে সব কিছুই নষ্ট হয়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন, যাতে ক্ষতি কিছুটা হলেও কমানো যায়। আমরা সার্বক্ষণিক মাঠে যোগাযোগ রাখছি।
তিনি আরো বলেন, দু–এক দিনের মধ্যে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। তবে আশা করছি, বৃষ্টি কমে গেলে জমি থেকে ধীরে ধীরে পানি নেমে যাবে এবং কৃষকরা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টানাবৃষ্টিতে ৬৫ হেক্টর ফসলি জমি পানির নীচে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

টানাবৃষ্টিতে ৬৫ হেক্টর ফসলি জমি পানির নীচে

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত