আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় তীব্র যানজট: চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
 
বুধবার (১০ জুন) ভোররাত চারটা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঢাকামুখী লেনের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন। দীর্ঘসময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
 
​হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গজারিয়া অংশে যানজট থাকলেও এর সূত্রপাত ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে। সেখানকার আষাঢ়িয়া চর এলাকায় একটি ট্রাক উল্টে গিয়ে ঢাকামুখী লেনে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে সৃষ্ট যানজট সময় বাড়ার সঙ্গে সঙ্গে গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
 
​সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ভবেরচর, ভাটেরচর ও জামালদি বাসস্ট্যান্ডসহ গজারিয়ার বিভিন্ন অংশে যানবাহনের চাকা প্রায় ঘুরছেই না। দীর্ঘক্ষণ একই জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দূরপাল্লার যানবাহনগুলোকে।
 
​ঢাকামুখী ট্রাকচালক আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,​"আমি ভবেরচর থেকে জামালদী বাসস্ট্যান্ডের এই সামান্য পথ পার হতেই প্রায় দেড় ঘণ্টা জ্যামে আটকে আছি। এভাবে চললে কখন গাজীপুর পৌঁছাবো তা আল্লাহই জানেন।"
 
​বাসচালক আব্দুস সাত্তার জানান, ভোররাতে ভাটেরচর এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। দীর্ঘ সময় পার হলেও জট ছাড়ার কোনো লক্ষণ দেখছেন না।
 
​এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, ​গজারিয়া অংশে মূলত কোনো সমস্যা নেই। সোনারগাঁ অংশের আষাঢ়িয়া চর এলাকায় সড়কে একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এর ফলে সৃষ্ট যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গজারিয়া অংশে এসে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি ইতোমধ্যে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় তীব্র যানজট: চরম ভোগান্তিতে যাত্রীরা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় তীব্র যানজট: চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
 
বুধবার (১০ জুন) ভোররাত চারটা থেকে শুরু হওয়া এই যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ঢাকামুখী লেনের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন। দীর্ঘসময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
 
​হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গজারিয়া অংশে যানজট থাকলেও এর সূত্রপাত ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে। সেখানকার আষাঢ়িয়া চর এলাকায় একটি ট্রাক উল্টে গিয়ে ঢাকামুখী লেনে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে সৃষ্ট যানজট সময় বাড়ার সঙ্গে সঙ্গে গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
 
​সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ভবেরচর, ভাটেরচর ও জামালদি বাসস্ট্যান্ডসহ গজারিয়ার বিভিন্ন অংশে যানবাহনের চাকা প্রায় ঘুরছেই না। দীর্ঘক্ষণ একই জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দূরপাল্লার যানবাহনগুলোকে।
 
​ঢাকামুখী ট্রাকচালক আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,​"আমি ভবেরচর থেকে জামালদী বাসস্ট্যান্ডের এই সামান্য পথ পার হতেই প্রায় দেড় ঘণ্টা জ্যামে আটকে আছি। এভাবে চললে কখন গাজীপুর পৌঁছাবো তা আল্লাহই জানেন।"
 
​বাসচালক আব্দুস সাত্তার জানান, ভোররাতে ভাটেরচর এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। দীর্ঘ সময় পার হলেও জট ছাড়ার কোনো লক্ষণ দেখছেন না।
 
​এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, ​গজারিয়া অংশে মূলত কোনো সমস্যা নেই। সোনারগাঁ অংশের আষাঢ়িয়া চর এলাকায় সড়কে একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এর ফলে সৃষ্ট যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গজারিয়া অংশে এসে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি ইতোমধ্যে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত