অতিরিক্ত ভাড়া আদায় রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতকাল শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে চেকপোস্ট বসায় গজারিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এসময় দূরপাল্লার গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অভিযান চালান তারা। জনস্বার্থে এ ধরনের উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়েছে যাত্রী সাধারণ ও স্থানীয়রা।
জানা গেছে, ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে গজারিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোজ্জামেল হকের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এসময় কয়েক শত যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার ব্যবস্থা করেন। ফলে সাধারণ যাত্রীরা স্বস্তি অনুভব করছেন। মহাসড়কে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৫

মতামত