ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় খানাখদ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। জেলার গজারিয়া উপজেলার জামালদী এলাকা থেকে বাউশিয়া পর্যন্ত মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়েই এ খানাখন্দ ও গর্তের দেখা মিলেছে। কয়েকদিনের টানা বর্ষনে উপজেলার বালুয়াকান্দি, ভাটেরচর, নতুন রাস্তা, আনারপুরা, ভিটিকান্দি, আলীপুরা, সাতকাহনী, ভবেরচর, পুরান বাউশিয়া, দড়ি বাউশিয়া ও মধ্য বাউশিয়া এলাকায় এমন চিত্র ফুটে উঠেছে।
এদিকে, মহাসড়কে খানাখন্দ ও গর্তের কারণে যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে পন্যবোঝাউ যানবাহন চলাচল করতে সর্তকতার সঙ্গে। বাড়ছে দুর্ভোগও। প্রাইভেটকার যাত্রী সাইফুল ইসলাম বলেন, সড়কে দুর্ঘটনার কারনে ঝুঁকি দেখা দিযেছে। একারনে গর্তে চাকা পড়ে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অনেক পথচারী ছোট-বড় গর্তে হোঁচট খেয়ে আহত হচ্ছেন। অন্যদিকে অযোগ্য এই সড়কে চলাচল করতে গিয়ে অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন গাড়ি প্রতিনিয়তই নষ্ট হচ্ছে। ফলে যানবাহনের গতি কমে আসায় প্রায়শই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা যাত্রীদের জন্য অবর্ণনীয় দুর্ভোগ ডেকে আনছে।
তিশা পরিবহনের বাস চালক মোবারক জানান, গত কয়েক মাস ধরেই কিছু গর্ত ছিল, তবে গতকয়েক দিনের টানা বৃষ্টির কারণে গর্তের সংখ্যা ও গভীরতা অনেক বেড়েছে। গাড়ির চাকা গর্তে পড়লেই নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে।
উপজেলার নয়াকান্দি গ্রামের পথচারী লাবনী আক্তার বলেন, আমি নিয়মিত এই পথে চলাচল করি। বড় গাড়িতে ঝাঁকুনি কিছুটা কম হলেও ছোট গাড়িতে প্রচণ্ড কষ্ট হয়। আমার মতো বয়স্ক এবং অসুস্থদের জন্য এটা আরও কষ্টকর।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, “টানা বৃষ্টির কারণে মহাসড়কে খানাখন্দ তৈরি হয়েছে, বিষয়টি আমাদের নজরে আছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৫

মতামত