ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশে শুক্রবার সকাল থেকে তীব্র যানজট এবং বিকেলে ধীরগতির কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
গতকাল শুক্রবার ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত কুমিল্লামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রকট আকার ধারণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের অতিরিক্ত চাপ, ভোরে গোমতী সেতুর ওপর একটি গাড়ি বিকল হওয়া এবং মহাসড়কের একাধিক ইউটার্নে গাড়ি ঘোরানোর কারণে যানজটের সৃষ্টি হয়। সকাল পৌনে ৮টার দিকে আনারপুরা এলাকায় একটি দুর্ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে যানজটটি গজারিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ভোর থেকে দুপুর পর্যন্ত যানবাহন থেমে থেমে চলায় যাত্রীদের দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হয়। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার অভিযোগ করেন। পণ্যবাহী যানবাহনের চালকেরাও সময়মতো মালামাল পৌঁছাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
যানজটে পড়া কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের যাত্রী সাইফুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে জামালদী এলাকায় ঢোকার পর থেকেই ধীরে ধীরে এগোতে হচ্ছে। দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হয়েছে।
সকাল সাড়ে ৯ টার দিকে ভবেরচর এলাকায় যানজটে আটকে থাকা তিসা পরিবহনের বাসচালক ইছাহক মিয়া জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে জামালদী পৌঁছানোর পর তীব্র যানজটে পড়েন তিনি। সাধারণত ১৫ মিনিটে যে ৮ কিলোমিটার পথ পার হওয়া যায়, আজ সেখানে প্রায় এক ঘণ্টা লেগেছে।
এদিকে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার সবজিকান্দি গ্রামের কৃষক মহশিন জানান, সকাল ৮টায় ঢাকার সায়েদাবাদ থেকে বাসে ওঠেন তিনি ও তাঁর বৃদ্ধা মা। গজারিয়া অংশে পৌঁছানোর পর যানজটে আটকে পড়েন তাঁরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে তাঁদের প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
এবিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে গজারিয়া অংশে পাঁচটি ইউটার্নে গাড়ি ঘোরানোর কারণে এখনও যান চলাচল ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

মতামত