আবারও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মালিকবিহীন একটি ঘোড়ার ছুটে চলার দৃশ্য অবলোকন করা গেছে। এসময় ঘোড়াটি দৌড়ঝাপ শুরু করলে ভয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক্সপ্রেসওয়েতে একটি ঘোড়া ছুটতে শুরু করে। এসময় ঘোড়াটি বিভিন্ন যানবহানের সামনে দৌড়াঝাপ করে। এতে ভয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারায়। প্রাইভেটকারটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলেও কেউ হতাহত হয়নি। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, “ধারণা করা হচ্ছে, সড়কে হঠাৎ ঘোড়া চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। সৌভাগ্যবশত এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘোড়াটিকে সরিয়ে নেন। এরআগে চলতি বছরের ১৯ এপ্রিল সন্ধ্যায় একই উপজেলার ফেরিঘাট এলাকার এক্সপ্রেসওয়েতে মালিকবিহীন একটি ঘোড়াকে ছুটাছুটি করতে দেখা যায়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৫

মতামত