আপডেট : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন।
 
সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
 
নিহত ব্যক্তির নাম মো. আসলাম হোসেন (৪০)। তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৭)।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা ২৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন মারা যান।
 
এরপরপরই একই দিক থেকে আসা যাত্রীবাহী লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখে গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছনে থাকা বেপরোয়া গতির আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী নজরুল ইসলাম গুরুতর আহত হন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস কর্মীরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন।
 
সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
 
নিহত ব্যক্তির নাম মো. আসলাম হোসেন (৪০)। তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৭)।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা ২৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসলাম হোসেন মারা যান।
 
এরপরপরই একই দিক থেকে আসা যাত্রীবাহী লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখে গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছনে থাকা বেপরোয়া গতির আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী নজরুল ইসলাম গুরুতর আহত হন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস কর্মীরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত বাসযাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত