বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মুন্সীগঞ্জে র্যালি করেছে জেলা বিএনপি ও অংগসংগঠন। গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে শহরের সুপার মার্কেট এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেস্টুন নিয়ে র্যালি বের করেন নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন পক্ষে থেকে অভিবাদন, শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এ র্যালি আয়োজন করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। পরে র্যালিটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে র্যালি শেষ হয়৷ পরে সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন চরকেওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মিজি. পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার, পৌর ৪ নং ওয়ার্ড সভাপতি কাইয়ুম মৃধা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাশেম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ মাহমুদ, হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আল-আমিন হৃদর, সদস্য সচিব রাফসান রাফি প্রমুখ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

মতামত