আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

তারেক রহমানের জন্মদিন গজারিয়ায় শীতবস্ত্র বিতরণ দোয়া আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজি কান্দি জামে মসজিদ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. মহিউদ্দিনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ মোনাজাতে তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত তাঁতীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মকবুল আহমেদ রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান।
বিশিষ্ট চিকিৎসক ডা. মো. শামীম মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ ও বোরহান উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসীম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বায়জিদ শ্রাবণ, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়া ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে শীতবস্ত্র নিতে আসা অসহায় মানুষের মুখে ছিল স্বস্তি ও আনন্দের ঝিলিক। জন্মদিনকে কেন্দ্র করে দোয়া, শুভকামনা ও মানবিকতার আবহে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক হৃদয়গ্রাহী পরিবেশ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তারেক রহমানের জন্মদিন গজারিয়ায় শীতবস্ত্র বিতরণ দোয়া আলোচনা সভা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিন গজারিয়ায় শীতবস্ত্র বিতরণ দোয়া আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজি কান্দি জামে মসজিদ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. মহিউদ্দিনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ মোনাজাতে তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত তাঁতীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মকবুল আহমেদ রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান।
বিশিষ্ট চিকিৎসক ডা. মো. শামীম মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ ও বোরহান উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসীম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বায়জিদ শ্রাবণ, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়া ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে শীতবস্ত্র নিতে আসা অসহায় মানুষের মুখে ছিল স্বস্তি ও আনন্দের ঝিলিক। জন্মদিনকে কেন্দ্র করে দোয়া, শুভকামনা ও মানবিকতার আবহে পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক হৃদয়গ্রাহী পরিবেশ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত