মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার মাঝ দিয়ে বয়ে চলা তালতলা-ডহরী খালে অবাধে চলছে বাল্কহেড। এসব বাল্কহেড চলাচলে বিগত সময়ে অনেকের প্রাণহানি ঘটেছে। খালে প্রাণঘাতি বালু বোঝাই বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরেও দেদারসে চলাচল করছে। গেলো ২০২৩ সালের ৫ আগস্ট ওই খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়। এরপর এ খালে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। তবু নির্দ্বিধায় চলছে এসব বাল্কহেড। এসব বাল্কহেড চলাচলের পিছনে কাজ করছে একটি চাঁদাবাজ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সহযোগিতায় বাল্কহেড চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, প্রতিবছর এসব বালুভর্তি বাল্কহেড চলাচলের ফলে ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও থেমে নেই এসব অবৈধ বাল্কহেড। চলাচলের ক্ষেত্রে নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করছেন না বালু বোঝাই ট্রলার চালক ও সংশ্লিষ্টরা। বাল্কহেডের বেপরোয়া চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌপথ। এই খাল প্রতিদিন অসংখ্য নৌযান চলাচল করে। বিগত সময়ে এই খালে নৌযান চলাচলের সময় বালু বোঝাই (বাল্কহেড) ট্রলারের সাথে ধাক্কায় অনেকের প্রাণহানি হয়েছে। বিগত ২০২৩ সালে ঘাতক বাল্কহেডের ধাক্কায় এক সাথে ১০জনের প্রাণহানি ঘটে। এরপর বাল্কহেড চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধুমাত্র নজরদারির অভাবে বর্তমানে বালুবাহী ট্রলার চলাচল করছে। এতে আবারও নৌ দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। দিনের তুলনায় রাতে বেশি দুর্ঘটনার আশঙ্কা থাকে। বাল্কহেডগুলোতে থাকে না পর্যাপ্ত আলো, নেই সিগন্যাল লাইট বা শব্দ সঙ্কেত। অন্ধকারে যেন গুপ্ত ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয় ট্রলারগুলো। যমদূতের মতো কেড়ে নেয় নিরীহ প্রাণ।
তারা আরোও বলেন, একটি চাঁদাবাজ মহলের ছত্র ছায়ায় চলছে এই অবৈধ বালুবাহী ট্রলার (বাল্কহেড)। প্রশাসনের নজরদারির অভাবে চাঁদাবাজ সিন্ডিকেট সক্রিয়ভাবে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ঢিল মেরে এসব চাঁদার টাকা খাল পাড়ে ফেলে যায়। এসব চাঁদার টাকা পেয়ে চাঁদাবাজ সদস্যরা বাল্কহেড চলাচলে সহযোগিতা করে আসছে। দ্রুত সময়ে এসব চাঁদাবাজি ও বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানান এলাকাবাসী।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ইতিমধ্যে মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাল্কহেড চলাচলে চাঁদাবাজির বিষয়টি আমরা শুনেছি, চাঁদাবাজির ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। পর্যালোচনা করে বাল্কহেড চলাচলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাল্কহেড চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চাঁদাবাজির ব্যাপারেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫

মতামত