মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার সীমান্তঘেঁষা তালতলা- ডহরী খালে রূপ নিয়েছে চাঁদাবাজির জনপদে। দীর্ঘদিন ধরে খালজুড়ে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই বালু ঝুঁড়ি নৌযানগুলো চলাচল করে প্রকাশ্যে, দিনের আলোয়, প্রশাসনের একেবারে চোখের সামনে দিয়ে। আর প্রতিটি বাল্কহেড থেকে উঠানো হয় মোটা অঙ্কের চাঁদা। আর টাকা যায় বালিগাঁওয়ের স্থানীয় চাঁদাবাজ রাজন মুন্সীর পকেটে। চাঁদার টাকায় রাজন এখন কোটিপতি বনে গেছেন।
স্থানীয় সূত্র জানায়, এই চাঁদা উঠানোর দায়িত্বে রয়েছে মাদক কারবারি হিসেবে পরিচিত শিপন, যাকে রাজন মুন্সী প্রতিদিন নৌকা দিয়ে নিয়োগ দেন। ভাগের টাকা নিয়ম মতো যায় উপরের দিকে—এমন অভিযোগ ঘুরছে স্থানীয় জনতার মুখে মুখে। কিন্তু সেই উপরটা কে? সেই নাম কেউ মুখ খুলে বলে না, কারণ জানে, বললেই হয়তো হামলার শিকার হতে হবে।
সম্প্রতি ফেসবুকে আপলোড হওয়া একটি ভিডিও এই চাঁদাবাজ চক্রের চিত্রকে আরও নগ্নভাবে উন্মোচন করেছে। ভিডিওতে দেখা যায়—চলন্ত একটি বাল্কহেড থেকে পলিথিনে মোড়ানো টাকা খালে ফেলে দেওয়া হচ্ছে, আর নদীতে আগে থেকেই নৌকা নিয়ে বসে থাকা মাদক কারবারি শিপন সেই টাকা তুলে নিচ্ছে। পুরো প্রক্রিয়াটি পূর্বনির্ধারিত ‘সিডিউল’ অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। চাঁদা কতটুকু, কখন তোলা হবে, কে নেবে- সবই যেন আগেই ঠিক করা।
এই ঘটনা ঘটছে বালিগাঁও খাল বুধাইবাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায়, যা স্থানীয়ভাবে মাদকের স্পট হিসেবে পরিচিত। প্রশাসনের একদম নজরের মধ্যেই এমন লেনদেন প্রকাশ্যে চলছে। বিষয়টি জনমনে প্রশ্ন তুলেছে, এই অপকর্মের দায় এড়ানোর সুযোগ কি প্রশাসনের আছে।
ওই এলাকার নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, এমন পরিস্থিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরাবরের মতো তারা বলছে— তথ্য দেন, ব্যবস্থা নেব। অথচ তথ্য–প্রমাণ তো সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত! তাহলে কি রাজন মুন্সী নামের এই চাঁদাবাজের পেছনে প্রশাসনেরই কোনো অদৃশ্য ছায়া কাজ করছে? প্রশ্ন এখন জনতার। চাঁদাবাজ দলগুলো এ খানের ফুলকচি, কুন্ডের বাজার, গোয়ারা প্রাইমারি স্কুল সংলগ্ন, কাজিরগাঁও ও ডহরী এলাকায় চাঁদা আদায় করে যাচ্ছে।
স্থানীয়রা আরও বলছে, পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাদের ছায়া থেকে সরে এসে এখন বিএনপি ঘনিষ্ঠ কিছু নেতার আশ্রয়ে রাজন মুন্সী দিনও রাতের আঁধারে আবারো সক্রিয় হয়ে উঠেছেন। কালো টাকার ভাণ্ডিল ঘুরিয়ে পুরনো সিন্ডিকেট নতুন করে চালু করেছেন তিনি। তাঁর একক নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এই খালকেন্দ্রিক চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের অপ্রকাশ্য সাম্রাজ্য— যেখানে প্রশাসনের কেউ প্রবেশ করতে সাহস করে না, আর সাধারণ মানুষ মুখ খোলার আগেই থমকে যায় ভয় আর হুমকির আতঙ্কে।
রাজন মুন্সীর বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে তার ব্যাবহত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত এক মাস ধরে এলাকায় থাকি না। শ্রীনগরে রয়েছি। অন্য মানুষ করছে, আর আমার নাম ব্যবহার করছে। আপনারা এসে দেখেন- কারা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা প্রশাসন একাধিক বার ওই খানে গিয়েছেন। আমরা দুই তিন জনকে চিহ্নিত করেছি। টঙ্গীবাড়ি থানার ওসি সাহেবকে তাদের আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন- আমি ছুটিতে ছিলাম, এখন এসেছি। চাঁদাবাজদের আইনের আওতায় আনা দ্বাইত্ব আমাদের। আমি বিষয়টা দেখছি।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

মতামত