জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান বৃহস্পতিবার প্রথম দিন অতিবাহিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন শুরু হয়। আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মূল প্রবন্ধ উপস্থাপক সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সী সিরাজুল হক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন,
জেলা কালচারাল অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবিই নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রেমের অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত, সাংবাদিকতা এবং সমাজচিন্তা আজও বাঙালির প্রেরণার অন্যতম উৎস। অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর সংগ্রামী চেতনা বর্তমান প্রজন্মের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক।
বক্তারা তরুণদের নজরুলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জাতীয় কবির সৃষ্টিকর্মের ওপর ভিত্তি করে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ( গান, নৃত্য, বাঁশি, আবৃত্তি)
যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধানমন্ত্রীর ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের এ তিন দিনব্যাপী আয়োজনে আলোচনা, আবৃত্তি, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কবি নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

মতামত