আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ত্রয়োদশ সংসদ নির্বাচন: গজারিয়ায় সাধারণ মানুষের ভাবনা.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিন দিন বাড়ছে উত্তাপ। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের আসন্ন নির্বাচনে কে হবেন এলাকার দায়িত্বশীল অভিভাবক-এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা চিন্তাভাবনা।
 
গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটাররা কেবল দলীয় প্রতীকেই মনোনিবেশ করছেন না, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, সততা ও জনপ্রিয়তাকেও বিবেচনায় নিচ্ছেন। তাদের ধারণা, ভোটের মাধ্যমে মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং মুন্সীগঞ্জ-৩ আসনে একজন দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হবেন।
 
ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার ফল ব্যবসায়ী বলেন,সরকার পরিবর্তন আর ভোটে কি লাভ? ফলের ঝুড়ি ওঠানামা করতেই চাঁদা। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলেও নির্বাচনের পর তিনি আগের জায়গায় থাকেন না। প্রার্থীদের মধ্যে যোগ্য একজনকে ভোট দিতে হয়, কিন্তু অনেক যোগ্য, সৎ মানুষকে দল মনোনয়ন দেয় না।
 
বেসরকারি কোম্পানিতে চাকরি করেন হুমায়ুন ঢালী বলেন, আগামী নির্বাচন হবে দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। জনগণের চাওয়ার প্রাপ্তি ঘটবে ভোটের মাধ্যমে। যে প্রার্থী দায়িত্ব পালন করে না, তাকে আমরা ভোট দেব না।
 
জামালদী গ্রামের গৃহবধূ লামিয়া আক্তার বলেন, স্থানীয় ভাবে যারা জনগণের পাশে থাকেন, যাদের হাতছানি দিলেই দেখা মেলে, তাদেরই সংসদে দেখতে চাই। ভোট আসলে অনেককে দেখা যায়, আবার ভোটের ডামাডোল কেটে গেলে বাটি চালান দিয়েও সন্ধান মেলে না-এমন জনপ্রতিনিধি চাই না।
 
গজারিয়া কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন,আমরা চাই এমন জনপ্রতিনিধি, যিনি এলাকার সমস্যার কথা শুনবেন এবং সমাধানে কাজ করবেন। শুধু প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যাবেন, এমন প্রার্থীকে আমরা ভোট দেব না।
 
ভবেরচর গ্রামের প্রবীণ ভোটার ইয়াকুব আলী বলেন, জীবনে অনেক নির্বাচন দেখেছি। এবার চাই এমন ভোট, যেখানে কোনো কারচুপি হবে না। আমাদের ভোট আমাদের হাতে থাকবে। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দেব।
 
বালুয়াকান্দী ডা. আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজ এর সিনিয়র সহকারী শিক্ষক 
মোস্তফা কামাল সিকদার বলেন, আসন্ন নির্বাচনে একজন দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি চাই। এমন প্রার্থী চাই, যিনি সরকারি বেসরকারি সম্পদ লুটপাট থেকে দূরে থাকবেন এবং মাদকের বিরুদ্ধে লড়াই করবেন।
 
নয়াকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, সবাইকে একতাবদ্ধ হতে হবে একটি ভালো নির্বাচনের জন্য। দেশপ্রেমিক প্রার্থী চাই, যিনি একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জনকে বিশ্বাস করেন। তাকেই ভোট দেবো।
 
গজারিয়ার সাধারণ মানুষের আশা স্পষ্ট দায়িত্বশীল, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত এবং জনগণের পাশে থাকা এমন প্রার্থীই হবে তাদের নির্বাচিত প্রতিনিধি।
 
উল্লখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন 
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আগামী বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
মনোনয়নপত্র বাছাই ও প্রচারণার সময়সীমা ২২ জানুয়ারি থেকে শুরু, ১০ ফেব্রুয়ারি শেষ।
 
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গজারিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১লাখ ৫২হাজার ৪২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার
৭৮হাজার ৩৩ এবং নারী ভোটার ৭৪ হাজার ৩৮৭ জন। তালিকা অনুযায়ী উপজেলাটির ৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫২টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩০৬টি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ত্রয়োদশ সংসদ নির্বাচন: গজারিয়ায় সাধারণ মানুষের ভাবনা.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: গজারিয়ায় সাধারণ মানুষের ভাবনা.

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত