মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সরকারি নীতিমালা ও বিধিনিষেধ উপেক্ষা করে কৃষিজমি ভরাটের মহোৎসব চলছে। এ উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ইমামপুর ও বাউশিয়ায় ভরাটের চিত্র খুবই ভয়াবহ। ফসলি জমিতে বালু ভরাটের কর্মযজ্ঞ চালাচ্ছেন ড্রেজার সিন্ডিকেট।
সরেজমিন গিয়ে দেখা যায়- রসুলপুর, করিম খাঁ, হোগলাকান্দি, পুরান বাউশিয়া, মধ্যে বাউশিয়া, ফরাজি কান্দি, বক্তারকান্দিসহ আশপাশে গ্রামের কৃষি জমিতে বালু ভরাটের কর্মযজ্ঞ চালাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ একটি শক্তিশালী ড্রেজার সিন্ডিকেটের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব কাজ পরিচালনা করছেন। ফসলি জমি, খাল, ডোবা, নালা ও জলাশয় বালু ভরাটের কারণে ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গ্রামীণ সড়কগুলোতে ভারী বালুবাহী যানবাহন চলাচল করায় সড়কে ফাটল ধরছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
করিম খাঁ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার জমির পাশে ভরাট কাজ করতে গিয়ে ড্রেজারের পাইপের চাপে আমার জমিটাও বালিতে নষ্ট হয়ে গেছে। এখন আর কোনো ফসল ফলাতে পারছি না। ভূমি কর্মকর্তাদের ফোন করলেও তারা রিসিভ করেননি।
স্থানীয় কৃষক মো. মহশিন মুন্সী বলেন, আমার জমির ওপর দিয়েই জোর করে ড্রেজারের পাইপ বসানো হয়েছে। নিষেধ করলেও শোনে না কেউ। জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামবাসীর অভিযোগ এসব অনিয়ন্ত্রিত বালু ভরাটে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, পানির উৎস দূষিত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। সচেতন মহলের দাবি, প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি অব্যাহত রয়েছে। তাদের মতে, কৃষি ও পরিবেশ উভয়ই হুমকির মুখে পড়েছে। কৃষিজমি ভরাট বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি হয়ে পড়েছে।
সমাজকর্মী শফিক ঢালী বলেন, এক দশক আগেও গজারিয়ায় কৃষিজমির পরিমাণ অনেক বেশি ছিল। এখন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার চাপ, নদীভাঙ্গন ও পরিকল্পনাহীন জমি ব্যবহারের কারণে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে। এতে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক বলেন, সচেতনতার অভাব এবং নীতিমালা কার্যকর না থাকায় কিছু মানুষ আবাদি জমি ভরাট করছে। তবে সরকারি উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বা জমি ভরাট অত্যন্ত গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই কৃষিজমি নষ্ট হতে দেওয়া হবে না। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে গজারিয়ায় আবাদি জমি বলতে কিছুই অবশিষ্ট থাকবে না।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

মতামত