মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর খালটি দখল দূষণের অস্তিত্ব হারাচ্ছে। এই খালটির পানি এক সময় কৃষি কাজে ফসল উৎপাদনে সেচ কার্যক্রম, মৎস্যসহ অন্যান্য কাজে ব্যবহৃত হতো। বারো মাস খালে পানি পাওয়া যেত। এখন দখল দূষণের কারণে খালটি অস্তিত্ব হারাচ্ছে। এর ফলে এখন কৃষকেরা পানি সংকটে পড়েছে। উপজেলার কৃষকেরা ধান, আলু,সরিষা,ভ‚ট্টাসহ কৃষির উপর নির্ভরশীল। তবে বছরের বেশিরভাগ সময় খালে পানি না থাকায় ফসল ফলাতে নলক‚ব থেকে সেচ দিতে হচ্ছে। তাই খালটি পুন. খনন করার দাবি কৃষকদের।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মালখানগর খালটি নাব্যতার সংকটে শুকিয়ে গেছে। এখন বছরের বেশিরভাগ সময় পানি পাওয়া যায় না। এই খালটি বিভিন্ন অংশে পলি মাটি ভরাট হয়ে যাওয়ার কারণে পানি শূণ্যতা দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘদিন খাল খনন না হওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই খালের পানি শুকিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে কয়েক বছর পরেই খালটি আর খুঁজে পাওয়া যাবে না। এছাড়া দখল-দূষণতো আছেই। তাই পুন.খনন করে খালটিকে পানি সচল করে দেওয়ার দাবি জানিয়েছেন কৃষকসহ এলাকাবাসী।
জানা যায়, মালখানগর, বয়রাগাদী, ইছাপুরা, মধ্যপাড়া,জৈনসার,কোলা, শ্রীনগর উপজেলা সহ বিভিন্ন এলাকায় বয়ে গেছে এই খালটি। অনেক বছর ধরে খনন না হওয়ায় বিভিন্ন অংশে দখল দূষণে পড়েছে খালটি ।
মালখানগর ইউনিয়নের বাসিন্দা ইমরান হোসেন বলেন, মালখানগর খালটি বছরের বেশিরভাগ সময়ে শুকিয়ে থাকে। এই খেলাটি ভালোভাবে খনন করে দিলে বছরের অনেকটা সময় পানি থাকতো এবং কৃষকদের অনেক সুবিধা হতো। কিন্তু খালটি শুকিয়ে থাকার কারণে আমাদের কোন সুবিধাই হয় না। দীর্ঘদিন শুকিয়ে থাকায় এই খালটি দখল-দূষণ হচ্ছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই খালটি পুন.খনন করে দিলে আমাদের জন্য ভালো হবে এবং কৃষিবান্ধব এলাকা হবে। তাই খালটি পুন.খনন করার দাবি জানাচ্ছি।
কৃষক আজিজুল ইসলাম বলেন, এই খালে পানি থাকলে আমরা আলু এবং ধান জমিতে পানি দিতে পারি। এতে করে আমাদের দূর-দূরান্ত থেকে পানি এনে দিতে হবে না। ফসল ফলাতে অনেকটাই সাশ্রয় হবে। তাই প্রশাসন যদি এই খালটি খনন করে দিলে আমাদের জন্য অনেক ভাল হবে। অতি দ্রæত খালটি খনন করার দাবি জানাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, গুরুত্বপূর্ণ মালখানগর খালটি খনন করা হলে কৃষকদের জন্য অনেক উপকৃত হবে। এই খাল থেকে কৃষকেরা ফসল ফলাতে সেচ ব্যবস্থা দিতে পারে এবং অনেক খরচ কম হবে। এতে করে কৃষকরা লাভবান হবে। সেজন্য এখান খালটি খনন করা অতি প্রয়োজন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আসিফ উল্লাহ বলেন, মালখানগর খালটি অতি গুরুত্বপূর্ণ একটি খাল। এটি খনন হলে এলাকাবাসী ও কৃষকদের অনেক উপকৃত হবে। এ লক্ষ্যে আমরা তিন কিলোমিটারের আবেদন করেছি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৫

মতামত