মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক পরিচিত নেতা মাহদী ইসলাম বাবু দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। তিনি মামলা হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে ধরে রাখার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের বাসিন্দা মাহদী ইসলাম বাবু তিনি মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এমনকি তিনি বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ও বর্তমানে গজারী উপজেলা যুবদলের ১ নং যুগ্ন আহ্বায়ক।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কঠিন সময়গুলোতে মাহদী ইসলাম বাবু নিয়মিত গজারিয়ার রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে ২৮টি মামলা হয়েছে, যার মধ্যে কয়েকটিতে তাকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ, ডিবি ও র্যাবের হাতে আটক হয়ে তিনি একাধিকবার গুম ও কারাভোগ করেছেন। ২০১৫ সালে তাকে মুন্সীগঞ্জ জেলায় ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছিল।
এমনকি মুন্সিগঞ্জ জেলার প্রতিটি থানায় তার নামে মামলা রয়েছে পদ্মা উত্তর সহ সাতটি থানায়।
একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর হরতাল কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ভবেরচর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের হামলায় তিনি আহত হন। পরবর্তীকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার শিকার হয়েছেন।
মাহদীর পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। তাঁর পিতা আব্দুল আহাদ মাস্টার বাউশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং জেলা স্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মা মাহমুদা আক্তার গজারিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী। পরিবারের অন্যান্য সদস্যরাও ছাত্রদল, যুবদল ও আইনজীবী ফোরামের রাজনীতিতে সক্রিয়।
মেজ ভাই মহিউল ইসলাম সিকদার মাসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। সেজ ভাই মাজহারুল ইসলাম সিকদার মামুন মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য। ছোট ভাই মিনহাজুল ইসলাম সিকদার মুরাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান যুগ্ম সম্পাদক ও এফ এইচ হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
মাহদী ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে যারা সুবিধা নিয়েছে, তাদেরকে বড় ত্যাগী নেতা বলা হচ্ছে, অথচ দুঃসময়ে তাদের কাউকে পাওয়া যায়নি। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের পরামর্শ অনুযায়ী এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কাজে মনোনিবেশ করবেন এবং স্থানীয় জনগণের পাশে সক্রিয় ভাবে কাজ করবেন।
মতামত