আপডেট : বুধবার, ১৮ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

দুই কিলোমিটার রাস্তায় তিন গ্রামের ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাত্র দুই কিলোমিটার রাস্তায় তিনটি গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি। বৃষ্টি হলেই নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ। জেলার গজারিয়া উপজেলার আলীপুরা গ্রাম থেকে ভবেরচর গ্রামের বাগান বাড়ি পর্যন্ত রাস্তাটির এমনই বেহালদশায় পরিণত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তাটির একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও রাস্তার দুপাশ ভেঙে সরু হয়ে গেছে। ফলে গর্ত ও সরু হওয়ায় রাস্তাটি দিয়ে যানবাহন চলছে না। ফলে হেঁটে চলাচল করতে হচ্ছে। বৃষ্টি হলে কাদামাটিতে পিচ্ছিল হয়ে হাঁটতে কষ্ট হয় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
জানা গেছে, ২০১৯-২০ অর্থ-বছরে এ কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। বছর খানেকের ব্যবধানে ভবেরচর বাগান বাড়ি থেকে ১ কিলোমিটার ইট বসানো হয়। তবে বাকী এক কিলোমিটারে ইট বসানো তো দুরের কথা পুরো রাস্তা পাকাকরণে নেওয়া হয়নি উদ্যোগ। অথচ এ রাস্তায় ভবেরচর ইউনিয়নের আনারপুরা, আলীপুরা ও ভবেরচর চকের বাড়ি (ইসলামপুর) গ্রামের শতশত সাধারণ মানুষ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে গ্রামের ছেলে মেয়েরা এ রাস্তা ব্যবহার করে প্রায় দুই কিলোমিটার দূরের ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গজারিয়া কলিমউল্লাহ কলেজে যাতায়াত করে।
ভবেরচর চকের বাড়ি (ইসলামপুর) গ্রামের কলেজ শিক্ষার্থী জাহিদুল হাসান জানান, নির্মাণের কয়েক বছর পর রাস্তাটি বেহাল দশা পরিনত হয়েছে। গ্রামের লোকজন সংস্কার করে কোন ভাবে চলাচল করছে। রাস্তাটি পাকা করার জন্য দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু এখনো পাকা হয়নি। কবে হবে তা অনিশ্চিত। নির্বাচনের সময় হলে অনেকেই বলে যে রাস্তাটি করে দেব, কিন্তু কেউ পরে কেউ কাজ করে দেন না।
ওই গ্রামের শামসুল আলম বলেন, একটু বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন সাইকেল, মোটরসাইকেল অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। দীর্ঘ বছর ধরে এ রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা।
ভবেরচর ইউনিয়ন পরিষদের সচিব মোকারম হোসেন বলেন, আলীপুরা থেকে সড়কটি ভবেরচর বাজারে গিয়ে শেষ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় উদ্যোগে প্রথমে এক কিলোমিটার পরের ধাপ আবার এক কিলোমিটার সড়কটি নির্মান করা হয়। রাস্কাটি দীর্ঘ দুই কিলোমিটার হওয়ায় এখন এলজিইডির অধীনে। বরাদ্দ না থাকার কারণে সংস্কার হচ্ছে না।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দুই কিলোমিটার রাস্তায় তিন গ্রামের ভোগান্তি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দুই কিলোমিটার রাস্তায় তিন গ্রামের ভোগান্তি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত