তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় বাজারের কমপক্ষে ১০ টি দোকান ভাংচুর করা হয়। গতকাল সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর চৌরাস্তায় মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
টেঁটাবিদ্ধ খাসমহল বালুচর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ মিলন মিয়া (৩০) ও শিপনের ছেলে বিজয়সহ (১৭) অন্য আহতদের বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারীর (৩২) ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে ৬ মাসের বিদ্যুত বিল বকেয়া রয়েছে। এতে সোমবার দুপুরে সিরাজদীখান পল্লী বিদ্যুত অফিসের এক কর্মকর্তা বকেয়া বিল চাইতে গেলে শাহীন বেপারীর সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এসময় খাসমহল গ্রামের আনোয়ার সরদারের ছেলে সুলতান সরদার (৪০) বিদ্যুত কর্মকর্তার পক্ষ নেন। এক পর্যায়ে সুলতান সরদার ও শাহীন বেপারীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এ খবর মোল্লাকান্দি ও খাসমহল গ্রামে ছড়িয়ে পড়ে। পরে ওই দুই গ্রামবাসী সংঘর্ষে ঝড়ায়।
বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, বিদ্যুত বিল চাওয়াকে কেন্দ্র করে আমাদের গ্রামের একজনকে মারধর করে মোল্লাকান্দি গ্রামের মানুষজন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মোল্লাকান্দির মানুষজন আমাদের লোকজনের উপর হামলা করে। এতে আমাদের গ্রামের ৭-৮ জন টেঁটাবিদ্ধ হয়েছে। দু’জন গুরুতর অবস্থায় ঢাকায় আছে।
মোল্লাকান্দি পক্ষের আমির হোসেন বলেন, বিদ্যুত বিল নিয়ে ঝগড়ার কথা শুনেছিলাম। পরে আমরা এসেছিলাম ঝগড়াঝাঁটি মীমাংসা করতে। সে সময় খাসমহল গ্রামের কয়েকশো মানুষ আমাদের উপরে টেঁটা,লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমিসহ আমাদের অন্তত ১৫ জন টেঁটাবিদ্ধ হয়েছে। আমাদের যারা টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাঁরা গোপনে চিকিৎসা নিচ্ছেন। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

মতামত