দূর্গাবাড়ী এলাকার একটি কারখানা ও গোডাউনে অভিযান
৫০ হাজার বর্গমিটার অবৈধ জাল জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
▫️ জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
মুন্সীগঞ্জে একটি কারেন্ট জাল তৈরির কারখানা ও পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল এবং ৬ হাজার ৫০০ রিল মনোফিলামেন্ট সুতা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ধোপাবাড়ি ও দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও মালামাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারেন্ট জাল উৎপাদনকারী কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
অভিযানে ধোপাবাড়ি এলাকার একটি কারেন্ট জাল উৎপাদন কারখানা থেকে মনোফিলামেন্ট সুতা ও আনুমানিক ৬ হাজার ৫০০ রিল এবং দুর্গাবাড়ি এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে আনুমানিক ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর কারেন্ট জাল উৎপাদনকারী কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আঃ মাবুদসহ পুলিশের সদস্য এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মচারীরা অভিযানে অংশ নেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এসব ক্ষতিকর জালের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত