আপডেট : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ধলেশ্বরীতে নারী ও ফুলদী নদী থেকে শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারী ও ফুলদী নদী থেকে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ওই নারী এবং ভোর সকালে গজারিয়ার ফুলদী নদী থেকে শিশু রাফির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারীর মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, জেলার গজারিয়া উপজেলার ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু আবু বক্কর সিদ্দিকী রাফির মরদেহ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাঁচ বন্ধুর সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। তার চার বন্ধু তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় রাফি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। নিহত রাফির বাড়ি নড়াইল জেলায়। সে তার বাবার সঙ্গে গজারিয়ায় একটি ভাড়া বাসায় থাকত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ধলেশ্বরীতে নারী ও ফুলদী নদী থেকে শিশুর লাশ উদ্ধার
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ধলেশ্বরীতে নারী ও ফুলদী নদী থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারী ও ফুলদী নদী থেকে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ওই নারী এবং ভোর সকালে গজারিয়ার ফুলদী নদী থেকে শিশু রাফির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারীর মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, জেলার গজারিয়া উপজেলার ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু আবু বক্কর সিদ্দিকী রাফির মরদেহ প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাঁচ বন্ধুর সঙ্গে ফুলদী নদীতে গোসল করতে নামে রাফি। তার চার বন্ধু তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় রাফি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। নিহত রাফির বাড়ি নড়াইল জেলায়। সে তার বাবার সঙ্গে গজারিয়ায় একটি ভাড়া বাসায় থাকত।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত