একসময় মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীর পানি ছিল স্বচ্ছ, টগবগ-টগবগ করতো। নদীর পানি ব্যবহার করা হতো রান্নার কাজে। একটা সময় ছিলো, অনেকে নদীর পানি ফুটিয়ে পানও করতেন। নদী ছিল মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। নদীর পানিতে গোসল, কাপড় ধোয়া থেকে শুরু করে মাছ ধরা সবকিছুতেই ছিল ধলেশ্বরীর সরব উপস্থিতি। নদীর পাড়ে ছিল জেলে পরিবার, নৌকার চলাচল আর দেশীয় নানা প্রজাতির মাছের বিচরণ।
কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শিল্পায়ন, নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, ধুলিকণা ও পরিবেশগত অবহেলার কারণে ধলেশ্বরীর পানি ও নদীর পরিবেশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। একসময় যে নদীর পানি মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করতেন, এখন সেই পানিতে গোসল করতেও অনেকেই শঙ্কা বোধ করেন।
নদীপাড়ের বাসিন্দাদের ভাষ্য, পানির স্বচ্ছতা আগের মতো নেই। কোথাও কোথাও পানিতে দুর্গন্ধ ও ময়লা দেখা যায়। নদীর পানির স্বাভাবিক প্রবাহ ও জলজ পরিবেশেও পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়েছে নদীর মাছ ও জীববৈচিত্র্যের ওপর। স্থানীয়দের দাবি, ধলেশ্বরীতে একসময় যে পরিমাণ দেশীয় মাছ পাওয়া যেত, এখন তা অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে। কিছু এলাকায় সাকারফিসের আধিক্য থাকলেও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে বলে তাঁদের অভিযোগ। নদী হারাচ্ছে তার প্রাণ- ধলেশ্বরী শুধু একটি নদীর নাম নয়; মুন্সীগঞ্জের ইতিহাস, অর্থনীতি ও জনজীবনের সঙ্গে নদীটির সম্পর্ক দীর্ঘদিনের। নদীকে ঘিরেই গড়ে উঠেছে বসতি, বাজার, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবন-জীবিকা।
একসময় নদীতে জেলেদের নৌকা দেখা যেত। জাল ফেললেই বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত বলে জানান প্রবীণ নদীপাড়ের বাসিন্দারা। এখন নদীর অনেক অংশে সেই চিত্র বদলে গেছে। মাছের প্রজাতি কমে যাওয়ার পাশাপাশি জলজ পরিবেশের পরিবর্তন নিয়েও তাঁরা উদ্বিগ্ন। স্থানীয়দের মতে, নদীর পানি দূষিত হলে শুধু মাছ নয়, নদীর সঙ্গে সম্পর্কিত পুরো খাদ্যশৃঙ্খল ক্ষতিগ্রস্ত হয়। পানিতে দূষণ বাড়লে জলজ উদ্ভিদ, মাছ ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে নদী ও মানুষের ওপর।
শিল্পায়নের চাপ- মুন্সীগঞ্জে শিল্পায়ন ও নগরায়ণ বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশের ওপর চাপও বাড়ছে। বিভিন্ন শিল্পকারখানা, নির্মাণকাজ, যানবাহন এবং বর্জ্য ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতার কারণে বায়ু ও পানি দূষণের ঝুঁকি তৈরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। শিল্পায়ন অবশ্যই প্রয়োজন, তবে পরিকল্পিত হওয়া উচিত। শিল্পকারখানা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শিল্পায়নের নামে নদী, কৃষিজমি, বায়ু ও মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়লে সেই উন্নয়ন কতটা টেকসই—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
স্থানীয় পরিবেশসচেতন মানুষের দাবি, শিল্পকারখানা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। শিল্পবর্জ্য সরাসরি নদীতে বা খোলা জায়গায় ফেলা হচ্ছে কি না, বায়ুদূষণের মাত্রা কতটুকু—এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনতে হবে।
বায়ুদূষণেও বাড়ছে উদ্বেগ- নদীদূষণের পাশাপাশি মুন্সীগঞ্জে বায়ুদূষণ নিয়েও স্থানীয় মানুষের উদ্বেগ রয়েছে। শিল্পকারখানার ধোঁয়া, সিমেন্ট কারখানা ধোঁয়া, নির্মাণকাজের ধুলিকণা, যানবাহনের ধোঁয়া ও বিভিন্ন উৎস থেকে সৃষ্ট বায়ুদূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলছে বলে অভিযোগ রয়েছে। শহর ও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সামান্য বাতাসেই ধুলিকণা উড়তে দেখা যায়। ব্যস্ত সড়ক, নির্মাণাধীন স্থাপনা ও শিল্প এলাকার আশপাশে বসবাসকারী মানুষকে অনেক সময় ধুলার মধ্যে চলাচল করতে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিবেশগত সমস্যাগুলো নিয়ে আলোচনা হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ যথেষ্ট নয়। মাঝে মধ্যে অভিযান বা তদারকি হলেও নিয়মিত নজরদারি না থাকলে দূষণ আবারও ফিরে আসে।
বিশেষ করে শিশু ও বয়স্কদের ওপর দূষিত পরিবেশের প্রভাব নিয়ে উদ্বেগ বেশি। দীর্ঘদিন দূষিত বায়ুতে বসবাস করলে শ্বাসতন্ত্রের নানা সমস্যার ঝুঁকি বাড়তে পারে। একইভাবে দূষিত পানি মানুষের দৈনন্দিন ব্যবহার ও জলজ খাদ্যশৃঙ্খলের মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
দূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি- স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিবেশ রক্ষায় শুধু আইন থাকলেই হবে না, আইন বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। নদীতে শিল্পবর্জ্য বা অন্য কোনো দূষিত পদার্থ ফেলা হচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। পাশাপাশি শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা কার্যকর আছে কি না, সেটিও দেখতে হবে।
পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নদী ও পরিবেশ রক্ষার দাবি উঠেছে। নদীর পানির মান নিয়মিত পরীক্ষা করে তার ফলাফল জনসম্মুখে প্রকাশেরও দাবি রয়েছে। একই সঙ্গে নদীর তীর দখল, বর্জ্য ফেলা, জলাশয় ভরাট এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মুন্সীগঞ্জে শিল্পায়ন থেমে থাকবে—এমন দাবি কেউ করছেন না। বরং শিল্পায়ন ও উন্নয়নকে আরও পরিবেশবান্ধব করার দাবি রয়েছে। কারণ শিল্পের প্রয়োজন আছে, কর্মসংস্থানের প্রয়োজন আছে, অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন আছে। কিন্তু সেই উন্নয়নের মূল্য যদি দিতে হয় নদী, পরিবেশ ও মানুষের স্বাস্থ্য দিয়ে, তাহলে দীর্ঘমেয়াদে তার ক্ষতি সমাজকেই বহন করতে হবে।
নারীনেত্রী হামিদা খাতুন এ বিষয় বলেন, আমাদের টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্যকে সমান গুরুত্ব দিতে হবে। শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা, ধোঁয়া ও ধুলিকণা নিয়ন্ত্রণ, নিয়মিত পরিবেশগত পরীক্ষা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, ধলেশ্বরী বাঁচানোর এখনই সময়- একসময় যে নদীর পানি মানুষ রান্নার কাজে ব্যবহার করতেন, সেই নদীর পানি এখন মানুষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে—এ পরিবর্তন শুধু একটি নদীর পরিবর্তন নয়; এটি পরিবেশগত সংকটের একটি সতর্কবার্তা।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই হাসান তুহিন বলেন, ধলেশ্বরীকে বাঁচাতে হলে নদীর পানির মান ফিরিয়ে আনার পাশাপাশি এর স্বাভাবিক জীববৈচিত্র্যও ফিরিয়ে আনতে হবে। দেশীয় মাছের আবাসস্থল রক্ষা, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত, নিয়মিত পানির মান পরীক্ষা এবং দূষণের উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরও বলেন, নদী রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়। শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধি—সব পক্ষকেই দায়িত্ব নিতে হবে। পরিবেশ আইন বাস্তবায়নের পাশাপাশি মানুষের মধ্যেও নদী ও পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে হবে।
এদিকে, ধলেশ্বরী একদিন আবার স্বচ্ছ হবে কি না, নদীতে আবার দেশীয় মাছ ফিরবে কি না—তার উত্তর নির্ভর করছে এখনকার সিদ্ধান্ত ও উদ্যোগের ওপর। উন্নয়ন প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যেন নদী ধ্বংস করে না হয়, মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে না ফেলে।
ধলেশ্বরী বাঁচলে বাঁচবে নদীর জীববৈচিত্র্য। নদী বাঁচলে বাঁচবে মানুষের জীবন-জীবিকা। আর পরিবেশ রক্ষা করা গেলে তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য মুন্সীগঞ্জ রেখে যাওয়া সম্ভব হবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত