আপডেট : রোববার, ০৬ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন বিএনপি নেতার !

মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌ চাঁদাবাজির স্পর্শকাতর কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় আলোচিত বিএনপি নেতা বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। এসময় তিনি বলেন, ‘ গত ১৭ বছরে ৭টি রাজনৈতিক মামলার আসামি করা হয়েছে আমাকে। দলের দুঃসময়ে সুবিধাবাদী অনেকেই দলের হয়ে কাজ করে নাই তবে আজ যখন দল ভালো অবস্থানে তখন তারা রাজনৈতিক ফায়দা হাসিলে মরিয়া। আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে করতে একটি পক্ষ। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় কন্ঠ বিকৃতি করে ভয়েস রেকর্ড তৈরি করেছে। ভয়েস রেকর্ডগুলো কয়েকটি ফেসবুক একাউন্ট থেকে ছড়িয়ে দিয়ে কন্ঠ আমার বলে দাবি করা হচ্ছে। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই দীর্ঘদিন ধরে আড়ালিয়া গ্রাম সংলগ্ন নদীতে চাঁদাবাজি করতো আওয়ামী লীগের একটি পক্ষ। সব সময় আমার অবস্থান ছিল তাদের বিপক্ষে। চাঁদাবাজির কোন ঘটনা এবং ফাঁস হওয়া কল রেকর্ডের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নাই’।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল সরকার, বিএনপি নেতা আক্তার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শামসুদ্দিন প্রধান, বিএনপি নেতা রিপন সরকার প্রমুখ।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন নদীতে নৌযানে চাঁদাবাজির বেশ কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের কয়েকটি কল রেকর্ড ফাঁস হয় যেখানে এই ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এদিকে কল রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
খবর নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ফেসবুকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে কয়েকটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নৌযান থেকে চাঁদা উত্তোলন এবং তার বাগ-বাটোয়ারা নিয়ে জৈনক ব্যক্তির সাথে কথা বলছেন। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় জানা না গেলেও একাধিক বিএনপি নেতা কর্মী নিশ্চিত করেছেন এদের মধ্যে একজন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন বিএনপি নেতার !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন বিএনপি নেতার !

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌ চাঁদাবাজির স্পর্শকাতর কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় আলোচিত বিএনপি নেতা বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। এসময় তিনি বলেন, ‘ গত ১৭ বছরে ৭টি রাজনৈতিক মামলার আসামি করা হয়েছে আমাকে। দলের দুঃসময়ে সুবিধাবাদী অনেকেই দলের হয়ে কাজ করে নাই তবে আজ যখন দল ভালো অবস্থানে তখন তারা রাজনৈতিক ফায়দা হাসিলে মরিয়া। আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে করতে একটি পক্ষ। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় কন্ঠ বিকৃতি করে ভয়েস রেকর্ড তৈরি করেছে। ভয়েস রেকর্ডগুলো কয়েকটি ফেসবুক একাউন্ট থেকে ছড়িয়ে দিয়ে কন্ঠ আমার বলে দাবি করা হচ্ছে। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই দীর্ঘদিন ধরে আড়ালিয়া গ্রাম সংলগ্ন নদীতে চাঁদাবাজি করতো আওয়ামী লীগের একটি পক্ষ। সব সময় আমার অবস্থান ছিল তাদের বিপক্ষে। চাঁদাবাজির কোন ঘটনা এবং ফাঁস হওয়া কল রেকর্ডের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নাই’।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল সরকার, বিএনপি নেতা আক্তার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শামসুদ্দিন প্রধান, বিএনপি নেতা রিপন সরকার প্রমুখ।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন নদীতে নৌযানে চাঁদাবাজির বেশ কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের কয়েকটি কল রেকর্ড ফাঁস হয় যেখানে এই ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এদিকে কল রেকর্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
খবর নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ফেসবুকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে কয়েকটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নৌযান থেকে চাঁদা উত্তোলন এবং তার বাগ-বাটোয়ারা নিয়ে জৈনক ব্যক্তির সাথে কথা বলছেন। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির পরিচয় জানা না গেলেও একাধিক বিএনপি নেতা কর্মী নিশ্চিত করেছেন এদের মধ্যে একজন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত