আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

নিজের জীবন দিয়ে ৩৫ যাত্রীকে বাঁচালেন বাস চালক!

​নিজের জীবনের শেষ মুহূর্তের চরম যন্ত্রণাকে উর্ধ্বে ঠেলে সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিলেন বাস চালক ইমাম হোসেন (৫৫)। চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়েও নিজের জীবনের শেষ শক্তিটুকু দিয়ে বাসের গতি নিয়ন্ত্রণ করে বাঁচিয়ে দিলেন বাসের ৩৫ জন যাত্রীর প্রাণ।
 
বৃহস্পতিবার  (১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
 
​প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সূত্রে জানা যায়, দুপুরে গুলিস্তান থেকে গৌরীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল 'মাদানী এয়ারকন' পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি নারায়ণগঞ্জের মদনপুর এলাকা অতিক্রম করার সময় চালক ইমাম হোসেন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তীব্র যন্ত্রণা সহ্য করেও তিনি নিয়ন্ত্রণ হারাননি; বরং বাসের গতি কমিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষায় আপ্রাণ চেষ্টা করেন। গাড়িটি নিয়ন্ত্রণে আসার পরই তিনি স্টিয়ারিংয়ের ওপর অচেতন হয়ে লুটিয়ে পড়েন।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী ​বাস যাত্রী মাসুদ রানা শিকদার বলেন, "আমরা মারাত্মক ঝুঁকির মধ্যে ছিলাম। বাসটি চলন্ত অবস্থায় ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। ড্রাইভার ভাই শেষ চেষ্টা করে বাসের গতি কিছুটা কমিয়িছিলেন। এরপর বাসের হেলপার দ্রুত এগিয়ে এসে চালককে কিছুটা সরিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নেন। হেলপার যদি ড্রাইভিং না জানতেন তবে আজ খুব খারাপ কিছু হতে পারতো।'
 
এদিকে ​চালকের পাশাপাশি বাসের হেলপারের প্রশংসনীয় ভূমিকাও দৃষ্টি কেড়েছে সবার। তিনি দ্রুত গাড়িটি মদনপুরের সুন্দরবন পাম্পের কাছে নিরাপদে পার্ক করেন। এরপর স্থানীয়দের সহায়তায় অচেতন ড্রাইভারকে পাশের আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হেলপার নিজ দায়িত্বে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে চালকের নিথর দেহটি তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় ভাটেরচর গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পাম্পে পার্ক করে রাখা বাসটি অন্য একজন চালকের সাহায্যে গৌরীপুরে ফেরত পাঠানো হয় এবং যাত্রীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছান।
 
​নিহত চালক ইমাম হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় ভাটেরচর গ্রামের আদম আলীর ছেলে। খবরটি তাঁর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
 
​নিহতের ভাতিজা তৌহিদ হোসেন জানান, আজ সন্ধ্যার পর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নিজের জীবন দিয়ে ৩৫ যাত্রীকে বাঁচালেন বাস চালক!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নিজের জীবন দিয়ে ৩৫ যাত্রীকে বাঁচালেন বাস চালক!

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত