মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা মুখি লেনে থেমে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।হঠাৎ এ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৫

মতামত