ছন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, নির্বাচন পেছাতে একটি দলের প্রধান তালবাহানা করছে। এটি সমীচীন নয়। এতে কোনো লাভ হবে না। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া কমলাকান্ত ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।
মীর সরফত আলী সপু বলেন, আপনারা যতই ষড়যন্ত্র করুন, তাতে কিছু হবে না। ছাত্র-যুব-শ্রমিক-কৃষকসহ দেশের সব শ্রেণির মানুষ একত্রিত হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তাই কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৫

মতামত