নির্মাণ কাজের পুনরারম্ভের উদ্বোধন করলেন অ্যাডিশনাল আইজি
🔸মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশের উর্ধতন কর্মকর্তাগন
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশ প্লাজার নির্মাণ কাজের পুনরারম্ভ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১), প্রশাসন এ কে এম আওলাদ হোসেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১ আজিজুল ইসলাম ও অ্যাডিশনাল ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) মুঈদ।
মতবিনিময় সভা শুরুর আগে নির্মাণ কাজের পুনরারম্ভের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর নির্মাণ কাজের পুনরারম্ভ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মত বিনিময় সভায় অতিথিবৃন্দ বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পুনরায় নির্মাণ কাজের শুভ সূচনা করতে পেরে আমরা সকলে অত্যন্ত আনন্দিত। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্মাণ কাজ পুনরায় শুরু হওয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হবে এবং নির্মাণকাজে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কাজের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এই নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষের মানুষের জন্য গুণগত মানসম্পন্ন একটি শপিংমল তৈরি হবে ও দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। এজন্য সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী, কর্মকর্তা এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রীনগরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত