মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্মানে মুফতি নূর হোসেন নূরানী ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মুন্সীরহাট বাজার এলাকার খতমে নবুওয়ত মসজিদ মাদরাসা ও খানকায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো.মেনহাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি , সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
মতামত