নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাগান থেকে কলা-পেঁপে এবং পুকুর থেকে মাছ চুরির অভিযোগে স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে ৮ পিস ইয়াবাসহ আটক করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত পাঁচটি কলার ছড়াও উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্বপন শ্রীনগর উপজেলার খাররা এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চুরির উপদ্রবের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল অভিযান চালিয়ে স্বপনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে স্বপন জানায়, মাদক কেনার টাকা সংগ্রহ করতে বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ কৃষিপণ্য এবং এলাকার পুকুর থেকে মাছ চুরি করতো । আটক স্বপন এলাকার চিহ্নিত চোর হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত