আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পঞ্চসারে অভিযানে কারেন্ট জাল জব্দ, ৪ জনকে কারাদণ্ড

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিকসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ১১টা থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা।

অভিযানে সজীবের (৩০) মালিকানাধীন কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।

পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক সজীবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া কারখানায় কর্মরত শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেলকে (২৮) এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল পুড়িয়ে ধ্বংস করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পঞ্চসারে অভিযানে কারেন্ট জাল জব্দ, ৪ জনকে কারাদণ্ড
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পঞ্চসারে অভিযানে কারেন্ট জাল জব্দ, ৪ জনকে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিকসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ১১টা থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা।

অভিযানে সজীবের (৩০) মালিকানাধীন কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।

পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক সজীবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া কারখানায় কর্মরত শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেলকে (২৮) এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল পুড়িয়ে ধ্বংস করা হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত