আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পতাকা বিক্রি করে সুজন মুন্সির জীবিকা

পতাকা বিক্রি করে সুজন মুন্সির জীবিকা
 
ডিসেম্বর এলেই বদলে যায় মো. সুজন মুন্সির জীবনছক। কাঁধে বাঁশ, বাঁশে বাঁধা লাল–সবুজের জাতীয় পতাকা। রোদে–ঘামে হেঁটে হেঁটে মুন্সীগঞ্জের হাট–বাজার ঘুরে বেড়ান তিনি। জাতীয় পতাকা বিক্রিই তার জীবিকা। এই পতাকা বিক্রি করেই চলে তার সংসার।
 
মুন্সীগঞ্জ জেলার ছয় উপজেলার বিভিন্ন হাট–বাজারে নিয়মিতই দেখা মেলে সুজন মুন্সির। প্রায় এক দশক ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। বিজয়ের মাস ডিসেম্বর এলেই তার ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। প্রতিদিন ভোরে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে তার পথচলা—হাতে লাল–সবুজ, মনে দেশপ্রেম।
 
মাদারীপুর জেলার বাসিন্দা সুজন মুন্সি বর্তমানে মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকায় বসবাস করছেন। বছরের অন্য সময় তিনি চাদরের ব্যবসা করেন। তবে জাতীয় দিবস সামনে এলেই সব কাজ সরিয়ে রেখে মন দেন পতাকা বিক্রিতে। তার কাছে এটি শুধু ব্যবসা নয়, এক ধরনের দায়িত্ববোধও।
 
চার সদস্যের পরিবার নিয়ে তার সংসার। স্ত্রী গৃহিণী। এক ছেলে ও এক মেয়ে পড়ালেখা করছে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই কষ্টের মাঝেও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। পতাকা বিক্রির আয় দিয়েই মেটাতে হয় সংসারের যাবতীয় খরচ।
 
গতকাল রোববার দুপুরের দিকে সিরাজদীখান বাজারে পতাকা বিক্রি করতে দেখা যায় তাকে। বিজয় দিবস সামনে রেখে জাতীয় পতাকা কিনতে মানুষজন, কেউ কিনছেন বাড়ির ছাদে ওড়ানোর জন্য, কেউ দোকান সাজাতে, আবার কেউ বিজয় মিছিলে বহনের উদ্দেশ্যে।
 
সুজন মুন্সি বলেন, আমি শুধু ব্যবসার জন্য পতাকা বিক্রি করি না। দেশের প্রতি ভালোবাসা থেকেই এই কাজ করি। তিনি জানান, ১ ডিসেম্বর থেকে মুন্সীগঞ্জে অবস্থান করে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার টাকার পতাকা বিক্রি করেন। সব খরচ বাদ দিয়ে তার দৈনিক আয় থাকে প্রায় এক হাজার থেকে দেড় হাজার টাকা।
 
তবে এই আয় দিয়েই সংসার চালানো এখন সহজ নয়। সুজন বলেন, আগে সংসার মোটামুটি ভালোভাবে চললেও বর্তমানে নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম খেতে হচ্ছে। তারপরও সন্তানদের পড়ালেখা বন্ধ করেননি। তার আশা, পড়ালেখা শেষ করে তারা একদিন ভালো কিছু করবে।
 
উল্লেখ্য, ডিসেম্বর বিজয়ের মাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও লাল–সবুজের জাতীয় পতাকা বাঙালি জাতির গর্ব ও অহংকার। বিজয় দিবস সামনে রেখে জাতীয় পতাকার চাহিদা বাড়ায় ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতাদের ব্যস্ততাও বেড়ে গেছে। এই ব্যস্ততার মধ্যেই সুজন মুন্সির মতো মানুষগুলো জীবিকার পাশাপাশি বহন করে চলেছেন দেশপ্রেমের বার্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পতাকা বিক্রি করে সুজন মুন্সির জীবিকা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পতাকা বিক্রি করে সুজন মুন্সির জীবিকা

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত