আপডেট : রোববার, ২২ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পদ্মার তাজা মাছের মেলা বাংলাবাজারে

পদ্মার তাজা মাছের মেলা বাংলাবাজারে

পদ্মার তাজা মাছের টানে মুন্সীগঞ্জের বাংলাবাজারে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা। জোহরের আযানের আগেই বাংলাবাজার ইউনিয়নের এ ঐতিহ্যবাহী বাজারের পাশে জড়ো হতে থাকেন তারা। দুপুর দুইটার পরপরই শুরু হয় মাছ বিক্রির ব্যস্ততা। এক ঘণ্টার মধ্যে পুরো বাজার হয়ে ওঠে সরগরম। সকালেও এ বাজার বসে, তবে দুপুরের বাজারটি বেশি জমজমাট। বাজারের অবস্থান মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার গ্রামে। স্থানীয়ভাবে একে বাংলাবাজার মাছ বাজার নামেই চেনেন সবাই।
গতকাল শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পদ্মা নদীর ইলিশ, চিংড়ি, চেউয়া, পোয়া, পাঙাশ, বেলে, বাইম, টেংরা, আইড়সহ নানা জাতের দেশি মাছ বাঁশের ঝুড়ি ও প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে আসছেন জেলেরা। বাজারের আড়তদাররা মাছগুলো ডালায় সাজিয়ে নিলামের প্রস্তুতি নিচ্ছেন। তবে মাছের এতটাই চাহিদা যে নিলামের আগেই খুচরা ও পাইকারি ক্রেতারা মুহূর্তেই দরদাম করে মাছ কিনে নিচ্ছেন।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য মতে, ২৮ বছর ধরে চলা এ বাজারে প্রথম দিকে স্থানীয়রাই ছিলেন প্রধান ক্রেতা। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এখানে ভিড় করেন।
জানা যায়, এক সময় এই বাজারটির নাম ছিল পাকিস্তান বাজার। স্বাধীনতার পর তা বাংলাবাজার নামে পরিচিতি পায়। একাধিক নদীভাঙনের কারণে বাজারটি এখনকার অবস্থানে আসে ১৯৯৭ সালে। তখন থেকেই এটি পদ্মার দেশি মাছের জন্য খ্যাতি অর্জন করে। নারায়ণগঞ্জ থেকে আসা ক্রেতা ইব্রাহিম শেখ বলেন, প্রতি মাসে দু’বার মাছ কিনতে আসি। পদ্মার তাজা মাছ খেতেও খুব সুস্বাদু। আজ প্রায় ছয় হাজার টাকার মাছ কিনেছি। কেরানীগঞ্জের শিহাব শেখ জানান, প্রথম ২০২২ সালে বন্ধুদের সঙ্গে এসে মাছ কিনি। তারপর থেকেই নিয়মিত আসি। দাম কিছুটা বেশি হলেও নদীর টাটকা মাছের স্বাদে বারবার ফিরে আসি।
মুন্সীগঞ্জ শহর থেকে আসা সাইফুল ইসলাম বলেন, ১৫ কিলোমিটার দূর থেকে এসেও মাছ কিনতে পারলাম না। দামও আজ বেশি। চিংড়ি ৮০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা কেজি, ইলিশ ২৮০০-৩০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, বাজারের মাছের চাহিদা অনেক। তাই দামও বেশি। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের পক্ষে কেনা কষ্টকর। পদ্মার তাজা মাছের জন্য খ্যাত বাংলাবাজার মাছ বাজার এখন শুধু মুন্সীগঞ্জের গর্ব নয়,এটি হয়ে উঠেছে এক বিশেষ গন্তব্য। তবে দরকার মাছের যোগান বাড়ানো ও দামের ভারসাম্য রক্ষা, যাতে সব শ্রেণির মানুষই এখান থেকে মাছ কিনতে পারেন।
জেলে আব্দুস সাত্তার মিজি বলেন, ২০১৩ সাল থেকে কালিরচর থেকে মাছ ধরে প্রতিদিন এখানে বিক্রি করি। এখানকার চাহিদা ও দাম ভালো। চাঁদপুর, শরীয়তপুর, বাংলাবাজার, দিঘীরপার, চিতলীয়াসহ বিভিন্ন এলাকার শতাধিক জেলে প্রতিদিন এ বাজারে মাছ আনেন। বর্তমানে ৩০-৩৫ জন আড়তদার রয়েছেন, যারা জেলেদের কাছ থেকে মাছ কিনে বিক্রি করেন। প্রতিদিন দু’বার, সকালে ও দুপুরে ঘণ্টাখানেক বাজার বসে। প্রতিদিন গড়ে ৭-৮ লাখ টাকার মাছ বেচাকেনা হয়। কখনও তা ১০ লাখ টাকাও ছাড়ায়। তবে বাজারে মাছের চাহিদা বেশি থাকায় কখনো কখনো অনেকেই মাছ কিনতে না পেরে ফিরে যান।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মার তাজা মাছের মেলা বাংলাবাজারে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পদ্মার তাজা মাছের মেলা বাংলাবাজারে

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত