পদ্মার তীব্র ভাঙনে বিলীন হওয়ার পথে পৈতৃক ভিটা আর গ্রামের হাজারো মানুষের শেষ আশ্রয়স্থল। এমন দুর্যোগে হাত গুটিয়ে বসে থাকতে পারেননি তিনি। স্বদেশের প্রতি টান আর গ্রামের মানুষের প্রতি ভালোবাসায় আমেরিকা থেকে ছুটে এসে নিজের জমানো ৫০ লাখ টাকা খরচে নদী তীরে ভাঙনরোধে কাজ শুরু করেছেন ইমরান মিয়া।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বানারী গ্রামের সন্তান এই আমেরিকান প্রবাসী ইমরান মিয়া। ১৯৯০ সালে পদ্মার গ্রাসে বিলীন হয়েছিল তাদের পৈতৃক ভিটা। ৫ বছর পর সেই পদ্মার বুকেই আবার জেগে ওঠে চর। প্রায় ২০ বছর আগে জেগে ওঠা চরেই তিনি নতুন করে বসতি গড়েন। শুধু একটি বাড়িই নয়, পদ্মার বুকে গড়ে তুলেছিলেন ময়ূরসহ নানা প্রজাতির পাখি সমৃদ্ধ এক নান্দনিক উদ্যান। কোনো টিকিট ছাড়াই যা ছিল সবার জন্য উন্মুক্ত। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসতো পিকনিক করতে। প্রতি বছর আমেরিকা থেকে দেশে ফিরে স্ত্রীকে নিয়ে এখানেই সময় কাটাতেন ইমরান।
তবে সম্প্রতি পদ্মার ভয়াল ভাঙনে মুহূর্তে ঝুঁকিতে পড়ে ইমরান মিয়ার বাড়িসহ পুরো বানারী গ্রাম। ভিটা হারানোর আশঙ্কার পাশাপাশি ১০ হাজার মানুষের অসহায় মুখের দিকে তাকিয়ে আর দেরি করেননি তিনি। ব্যক্তিগত অর্থায়নেই নদীপাড়ে শুরু করেন বালুর বস্তা ফেলে ভাঙনরোধে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদী তীরে দিন-রাত বিরতিহীনভাবে চলছে বালুর বস্তা ফেলার কাজ।
নিজের এই উদ্যোগ সম্পর্কে ইমরান মিয়া বলেন, "আমাদের পৈতৃক ভিটা ৯০ সালে পদ্মায় তলিয়ে গিয়েছিল। চরে আবার বসতি গড়ার পর নদী ছিল অনেক দূরে। কিন্তু এখন একেবারে বাড়ির গোড়ায় চলে এসেছে। আমি নিজের সামর্থ্য অনুযায়ী প্রায় ৫০ লাখ টাকা খরচ করে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। তবে শুধু আমার একা পক্ষে পুরো অঞ্চল বাঁচানো সম্ভব নয়। এখানে ১০ হাজার পরিবারের বসবাস, তাদের রক্ষায় অবিলম্বে সরকারিভাবে স্থায়ী বাঁধ প্রয়োজন।"
স্থানীয়দের তথ্যানুযায়ী, বানারী গ্রামে বানারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুচ্ছগ্রাম ও একাধিক মসজিদ রয়েছে। পাশেই বিধুয়াইল, নগর জোয়ার এবং ফরিদপুরের জাজিরা ইউনিয়ন। সব মিলিয়ে এই অঞ্চলে প্রায় ১০ হাজার পরিবারের বসবাস। নদী ভাঙনে পুরো জনপদ আজ অস্তিত্ব সংকটে।
গ্রামের বাসিন্দা হৃদয় ও তাজুল ইসলাম জানান, নদী আগে অনেক দূরে ছিল। এ বছর বর্ষার শুরু থেকে অল্প অল্প করে ভাঙতে ভাঙতে এখন বসতবাড়ির দ্বারে এসে পৌঁছেছে। জরুরি ভিত্তিতে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ না করা হলে স্কুল, মসজিদ, গুচ্ছগ্রামসহ পুরো এলাকা নদীগর্ভে তলিয়ে যাবে।
প্রবাসী ইমরানের এই প্রশংসনীয় উদ্যোগে পাশে দাঁড়িয়েছে পানি উন্নয়ন বোর্ডও (পাউবো)। পাউবোর মাঠ কর্মকর্তা ইমরান হোসেন জানান, আগস্টের মাঝামাঝি থেকেই এই এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আগে সরকারিভাবে বালুর বস্তা ফেলা হলেও প্রবল স্রোতে তা সরে যায়। বর্তমানে ইমরান মিয়ার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি পাউবোও ভাঙন ঠেকাইতে সমন্বিতভাবে কাজ করছে।
শুধু বানারী গ্রামেই নয়, উজান থেকে নেমে আসা ঢলে মুন্সীগঞ্জ সংলগ্ন পদ্মাসহ ধলেশ্বরী ও মেঘনার পানি বেড়ে নদী তীরবর্তী একাধিক এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র প্রবাহে চলাচল ব্যাহত হচ্ছে ছোট ছোট নৌযানের। ট্রলারচালক শহিদুলসহ স্থানীয়দের মাঝে এখন আতঙ্ক চরমে।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক জানান, উজান থেকে অতিরিক্ত পানি নামায় পদ্মায় স্রোতের তীব্রতা বহুগুণ বেড়েছে। সীমিত সম্পদ ও জনবল থাকা সত্ত্বেও ভাঙনরোধে পাউবো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তবে বানারীসহ নদী তীরের বাসিন্দাদের একটাই দাবি—সাময়িক বালুর বস্তা ফেলে সমাধান নয়, কোটি কোটি টাকার সম্পদ ও হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে দ্রুত টেকসই এবং স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হোক।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত