আপডেট : শুক্রবার, ১৩ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পদ্মায় অবৈধ স্থাপনা, নদী শাসনে বাঁধ নির্মাণে বিড়ম্বনা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পদ্মা নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে নদী শাসনে স্থায়ী বাঁধ নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি হচ্ছে। ফলে কাজ করতে বিড়ম্বনায় পড়ছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। উপজেলার শামুরবাড়ি এলাকায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ইউনাইটেড গ্রæপের ডিরেক্টর ফরিদ খানের বিরুদ্ধে এ ঘটনায় উপজেলা প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশনা প্রদান করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, ৫২৭ কোটি টাকার নদী রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পটি জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় পর্যন্ত চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি এলাকায় কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড। তবে ইউনুস খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন নদীর পাড়ে অবৈধভাবে নদী দখল করে দ্বিতল বিশিষ্ট পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারছেন না পানি উন্নয়ন বোর্ড। এ ঘটনার খবর পেয়ে ছুটে যান উপজেলা প্রশাসন। এরপর ইউএনও নেছার উদ্দিনের নির্দেশনায় কাজ বন্ধের ঘোষণা দেন। তবে এরপর ভ‚তরে শক্তি খাটিয়ে আবারও সে স্থাপনার কাজ শুরু করছেন।
চলতি বছরের ৫ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন কাজ বন্ধ করে দেন। এরপর বাঁধ নির্মাণের বøক বসানোর পর আবারও স্থাপনা নির্মাণ শুরু হয়। এর আগে গত ১৭ মার্চ পত্র দিয়ে পানি উন্নয়ন বোর্ড নির্মাণাধীন এই অবকাঠামোর কাজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অনতিবিলম্বে স্থগিত করে উক্ত স্থাপনাসমূহ ৭ দিনের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য বলা হয়। তবে সে স্থাপনা অপসরণ তো দূরের কথা প্রস্তুতি চালাচ্ছে আবারও
শামুরবাড়ি গ্রামের বিলাস মুন্সী বলেন, কিছুদিন আগে এই অংশে বøক বসানোর কাজ শুরু হলেও নদীতে স্থাপনা থাকায় কাজ বন্ধ হয়ে যায়। শাকিল বলেন, আমি বাংলাদেশে অনেক নদীতে বাঁধ নির্মাণ হতে দেখেছি। বাঁধের বাহিরে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ হয় তা দেখি নাই। কিন্তু আমাদের শামুর বাড়িতে পদ্মা নদীর বাঁধ অতিক্রম করে নদীর ভিতরে এমন স্থাপনা নির্মাণ বিরল। তাদের স্থাপনার কারণে বাঁধের কাজ থেমে গেল। এ ব্যাপারে সংশ্লিষ্টদের ভ‚মিকা নিরব।
অভিযুক্ত ফরিদ খানকে কয়েকবার মোবাইলে ফোনে কল করলে তিনি কলটি রিসিভ করেননি। পরে নির্মাণ কাজের দেখভালের দায়িত্বে থাকা অভিযুক্ত ফরিদ খানের ভাতিজা আশিফুর রহমান খানের সাথে কথা হলে তিনি বলেন, এ জমিটা আমাদের। নদীতে ভেঙে এটাও সত্যি তবে সরকারে তো আমাদের সম্পত্তি নেয়নি। আমাদের জমিতে আমরা স্থাপনা নির্মাণ করবো এতে কার কি। আমরা প্রতিবছর খজনা পর্যন্ত দিচ্ছি। তিনি আরও জানান, ইউএনও সাহেব প্রাথমিকভাবে এসে কাজ বন্ধ করতে বলছিলো। পরে তার সাথে কথা হয়েছে এবং কাজ করার অনুমতি দিয়েছে। ইউএনও অনুমতিতেই কাজ চালু করা হচ্ছে। পানি, পরিবেশ, বন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজাওয়ানা চৌধুরীর অভিযুক্ত ফরিদ খানের ছোট মেয়ের শ্বাশুড়ি বলে দাবী করে তিনি আরও বলেন, এ কাজ কেউ বন্ধ করতে পারবে না। কাজ চলবেই।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জানা যায়, লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় পর্যন্ত পদ্মা নদীর ১৩ দশমিক ৭২ শতাংশ কিলোমিটার তীর এলাকায় চলছে স্থায়ী ও সতর্কতামূলক বাঁধ নির্মাণের কাজ। এর মধ্যে স্থায়ী প্রতিরক্ষা কাজ ৯ দশমিক ১০০ কিলোমিটার এবং সতর্কতামূলক প্রতিরক্ষা কাজ (ভাঙন প্রবণ এলাকায় বালুভর্তি জিও ব্যাগ রাখা স্থান) ৪ দশমিক ৬২০ কিলোমিটার।
আরও জানা যায়, ২০২১ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। তখন ৯ দশমিক ১ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের সিদ্ধান্ত হয়। অর্থ বরাদ্দ ছিল ৪৪৬ কোটি টাকা। পরে বাঁধ নির্মাণের দৈর্ঘ্য বাড়িয়ে করা হয় ১৩ দশমিক ৭২ শতাংশ কিলোমিটার। আর ৪৪৬ কোটি টাকা থেকে বাড়িয়ে অর্থ বরাদ্দ করা হয় ৪৭০ কোটি টাকা। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে পুনরায় বরাদ্দ বাড়িয়ে ৫২৭ কোটি টাকা করা হয়। সেই সাথে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২৬ সালের সেপ্টেম্বর।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, শুরু কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম পরে স্থানীয় প্রশাসন স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর আমরা কাজ করি তবে পুরোপুরি কাজ শেষ হয়নি। তিনি আরও বলেন, নদীর সব সম্পত্তি সরকারের। নদীর পাড় ধরে শাসনের কাজ করছি আমরা। তবে এ জমিটি তাদের বলে দাবি করছেন। এ বিষয়টি প্রশাসন দেখবেন। আমাদের কাজে বাঁধা বা কোন ঝামেলা করলে আমরা স্থানীয় প্রশাসনকে জানাবো। সমস্যা সমাধানের বিষয়টি তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নেছার উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে অভিযোগ পেয়ে কাজটি বন্ধ করে আসছি। উপজেলা সহকারী কমিশনারকে (ভ‚মি) দায়িত্ব দেওয়া হয়েছে দ্রæত তদন্ত করে দেখার জন্য, আসলে জমিটি ওনাদের কি না। তবে নতুন করে কাজ করার কোন অনুমতি দেওয়া হয়নি।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মায় অবৈধ স্থাপনা, নদী শাসনে বাঁধ নির্মাণে বিড়ম্বনা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পদ্মায় অবৈধ স্থাপনা, নদী শাসনে বাঁধ নির্মাণে বিড়ম্বনা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত