ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। এ কারণে গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেড়েছে।
ওই মহাসড়কে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি রয়েছে মোটরসাইকেলের অতিরিক্ত চাপ। এ কারণে পদ্মা সেতুর মুন্সীগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। নিজ গন্তব্যে পৌঁছতে নিজস্ব বাহনটিতেই ছুটছেন হাজার হাজার মানুষ।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সকাল থেকেই সেতুর টোল প্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহন পারাপার হচ্ছে। তবে দুপুরের পর থেকে মোটরসাইকেলের চাপ বাড়ে টোল প্লাজায়। তবে টোল দিয়ে দ্রুত সময়ের মধ্যেই সেতু পারাপার হচ্ছে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

মতামত