আপডেট : রোববার, ২৯ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পদ্মা সেতু টোল প্লাজার অদুরে ফুটওভার ব্রীজের দাবী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার প্রায় ৩০০ মিটার পূর্বে পদ্মা থানার সামনে প্রতিদিনই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে। এতে সেখানে একটি ফুটওভার ব্রীজ নির্মাণ সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে টোল প্লাজার উত্তর পাশে পদ্মা থানার সামনের অংশে প্রতিদিন হাজারো মানুষ রাস্তা পার হন। ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিশু, বৃদ্ধ, নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় চা বিক্রেতা বিল্লাল হোসেন মোড়ল বলেন, আমার দোকান পদ্মা থানার সামনে। প্রতিদিন দেখি কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। বৃদ্ধ ও ছোট ছোট ছেলে-মেয়েদের দেখলে খুব ভয় লাগে। একটু বেখেয়াল হলেই বড় দুর্ঘটনা হতে পারে।
এলাকাবাসীর ভাষ্য মতে, পদ্মা সেতু এলাকার যানবাহনের গতি অত্যন্ত বেশি থাকায় চলাচলকারীদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়। তবুও সড়ক পারাপার নিরাপদ নয়। তাই দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে স্থানীয়রা।
স্থানীয় স্কুল শিক্ষক মো. মহিউদ্দিন আহমেদ বলেন, পদ্মা সেতুর সুবিধা নিতে গিয়ে যদি মানুষকে প্রাণ দিতে হয়, তাহলে সেই উন্নয়নের সুফল কীভাবে ভোগ করবে সাধারণ মানুষ? এখানে অবিলম্বে ফুটওভার ব্রিজ করা দরকার।
পদ্মা থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের পদ্মা থানার সামনে শুধু ফুটওভার ব্রিজই নয়, এখানে প্রয়োজন পাবলিক টয়লেট, মসজিদ ও যাত্রীছাউনিও। কারণ প্রতিদিন প্রচুর মানুষ এই এলাকায় আসা-যাওয়া করেন, তাদের মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করা অত্যন্ত জরুরী।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রীজ স্থাপন করা হলে পথচারীদের জীবনের ঝুঁকি কমবে এবং সেতু এলাকার যানবাহন চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। তাই দ্রুত পদক্ষেপ নিতে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানীর আশঙ্কা করছেন সবাই।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মা সেতু টোল প্লাজার অদুরে ফুটওভার ব্রীজের দাবী
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পদ্মা সেতু টোল প্লাজার অদুরে ফুটওভার ব্রীজের দাবী

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার প্রায় ৩০০ মিটার পূর্বে পদ্মা থানার সামনে প্রতিদিনই সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে। এতে সেখানে একটি ফুটওভার ব্রীজ নির্মাণ সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে টোল প্লাজার উত্তর পাশে পদ্মা থানার সামনের অংশে প্রতিদিন হাজারো মানুষ রাস্তা পার হন। ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিশু, বৃদ্ধ, নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় চা বিক্রেতা বিল্লাল হোসেন মোড়ল বলেন, আমার দোকান পদ্মা থানার সামনে। প্রতিদিন দেখি কত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। বৃদ্ধ ও ছোট ছোট ছেলে-মেয়েদের দেখলে খুব ভয় লাগে। একটু বেখেয়াল হলেই বড় দুর্ঘটনা হতে পারে।
এলাকাবাসীর ভাষ্য মতে, পদ্মা সেতু এলাকার যানবাহনের গতি অত্যন্ত বেশি থাকায় চলাচলকারীদের প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়। তবুও সড়ক পারাপার নিরাপদ নয়। তাই দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে স্থানীয়রা।
স্থানীয় স্কুল শিক্ষক মো. মহিউদ্দিন আহমেদ বলেন, পদ্মা সেতুর সুবিধা নিতে গিয়ে যদি মানুষকে প্রাণ দিতে হয়, তাহলে সেই উন্নয়নের সুফল কীভাবে ভোগ করবে সাধারণ মানুষ? এখানে অবিলম্বে ফুটওভার ব্রিজ করা দরকার।
পদ্মা থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের পদ্মা থানার সামনে শুধু ফুটওভার ব্রিজই নয়, এখানে প্রয়োজন পাবলিক টয়লেট, মসজিদ ও যাত্রীছাউনিও। কারণ প্রতিদিন প্রচুর মানুষ এই এলাকায় আসা-যাওয়া করেন, তাদের মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করা অত্যন্ত জরুরী।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রীজ স্থাপন করা হলে পথচারীদের জীবনের ঝুঁকি কমবে এবং সেতু এলাকার যানবাহন চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। তাই দ্রুত পদক্ষেপ নিতে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানীর আশঙ্কা করছেন সবাই।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত