আপডেট : শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে বাসিন্দাদের যেমন দিনযাপন

পদ্মা সেতু নির্মাণে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া, কুমারভোগ ও চন্দেরবাড়ি পুনর্বাসন কেন্দ্র। স্থায়ীভাবে বসবাসের জন্য এই পুনর্বাসন এলাকায় ঘর তোলার প্লট, রাস্তা, ড্রেন, পানির লাইন, মসজিদ, কবরস্থান, স্কুল, খেলার মাঠ, বাজার, বাগান ও পুকুর সুবিধা দেওয়া হয়েছে। পরিবার থেকে একজন করে কম্পিউটার, ড্রাইভিং, ওয়েল্ডিং বা সেলাই প্রশিক্ষণসহ আর্থিক সহায়তাও পেয়েছেন অনেকে। তাদের দিনযাপন কেমন যাচ্ছে-এ প্রশ্ন এখন অনেকের। উপজেলার যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মো. সুরুজ মোল্লা বলেন, আমরা দেশের স্বার্থে পৈত্রিক ভিটা ছেড়েছি। সরকারও আমাদের জন্য যথেষ্ট করেছে। রেডি প্লট পেয়ে সহজেই ঘর তুলেছি। তবে মাসে পানির বিল, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন, পাম্প নষ্ট হলে সার্ভিসিংয়ের খরচ, ড্রেন পরিষ্কারের জন্য টাকা দিতে হয়। যা ইনকাম থাকুক বা না থাকুক বাধ্যতামূলক দিতেই হবে। মাঠ থাকলেও তা খেলার উপযোগী নয়, আরও কাজ করা দরকার।
কুমারভোগ পুর্নবাসন কেন্দ্রের বাসিন্দা মাহবুব রহমান পিয়াস বলেন, এখানে প্রায় ৪৫০ টি প্লট আছে। বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন মন লোক এসেছে, তাই তাদের কিছু কিছুর সাথে মিলবন্ধনও হয় না। গেট ও দেয়ালের কারণে নিরাপত্তা কিছুটা থাকে, গেইটে রাতে দারোয়ান থাকে। তবুও বাইরে থেকে কিছু ছেলে এসে ভেতরের কিছু ছেলেপেলেদের সাথে বাগানে ও মাঠে বসে নেশা করে, মারামারি মতো ঘটনা ও ঘটায়। এতে পুনর্বাসনের মানুষের ওপর প্রভাব পড়ে।
একই পুনর্বাসন কেন্দ্রের পারভীন বেগম বলেন, পানির পাম্প নষ্ট বা বিদ্যুতের সমস্যা হলে পানি আনতে দূরের টিউবওয়েলে যেতে হয়। দুই-চারটা হাস-মুরগি বা গরু-ছাগল পলতে পারি না। আশেপাশে বাড়তি জায়গা নেই, কিছু বীজ বুনতে পর্যন্ত পারি না।
পদ্মা সেতু প্রকল্পের কারণে নতুন জীবন শুরু করা এই মানুষদের জীবনযাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ও পরিকল্পিত হলেও কিছু সীমাবদ্ধতা এখনো তাদের স্বাভাবিক জীবনের প্রতিবন্ধক হয়ে আছে। সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে এবং মাঠ, পানির সমস্যা ও নিরাপত্তার ব্যবস্থা হলে পুনর্বাসিত পরিবার গুলো প্রকৃত অর্থে স্থায়ী স্বস্তির জীবনযাপন করতে পারবে বলে আশা স্থানীয়দের।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে বাসিন্দাদের যেমন দিনযাপন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে বাসিন্দাদের যেমন দিনযাপন

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৫

featured Image

পদ্মা সেতু নির্মাণে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া, কুমারভোগ ও চন্দেরবাড়ি পুনর্বাসন কেন্দ্র। স্থায়ীভাবে বসবাসের জন্য এই পুনর্বাসন এলাকায় ঘর তোলার প্লট, রাস্তা, ড্রেন, পানির লাইন, মসজিদ, কবরস্থান, স্কুল, খেলার মাঠ, বাজার, বাগান ও পুকুর সুবিধা দেওয়া হয়েছে। পরিবার থেকে একজন করে কম্পিউটার, ড্রাইভিং, ওয়েল্ডিং বা সেলাই প্রশিক্ষণসহ আর্থিক সহায়তাও পেয়েছেন অনেকে। তাদের দিনযাপন কেমন যাচ্ছে-এ প্রশ্ন এখন অনেকের। উপজেলার যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মো. সুরুজ মোল্লা বলেন, আমরা দেশের স্বার্থে পৈত্রিক ভিটা ছেড়েছি। সরকারও আমাদের জন্য যথেষ্ট করেছে। রেডি প্লট পেয়ে সহজেই ঘর তুলেছি। তবে মাসে পানির বিল, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন, পাম্প নষ্ট হলে সার্ভিসিংয়ের খরচ, ড্রেন পরিষ্কারের জন্য টাকা দিতে হয়। যা ইনকাম থাকুক বা না থাকুক বাধ্যতামূলক দিতেই হবে। মাঠ থাকলেও তা খেলার উপযোগী নয়, আরও কাজ করা দরকার।
কুমারভোগ পুর্নবাসন কেন্দ্রের বাসিন্দা মাহবুব রহমান পিয়াস বলেন, এখানে প্রায় ৪৫০ টি প্লট আছে। বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন মন লোক এসেছে, তাই তাদের কিছু কিছুর সাথে মিলবন্ধনও হয় না। গেট ও দেয়ালের কারণে নিরাপত্তা কিছুটা থাকে, গেইটে রাতে দারোয়ান থাকে। তবুও বাইরে থেকে কিছু ছেলে এসে ভেতরের কিছু ছেলেপেলেদের সাথে বাগানে ও মাঠে বসে নেশা করে, মারামারি মতো ঘটনা ও ঘটায়। এতে পুনর্বাসনের মানুষের ওপর প্রভাব পড়ে।
একই পুনর্বাসন কেন্দ্রের পারভীন বেগম বলেন, পানির পাম্প নষ্ট বা বিদ্যুতের সমস্যা হলে পানি আনতে দূরের টিউবওয়েলে যেতে হয়। দুই-চারটা হাস-মুরগি বা গরু-ছাগল পলতে পারি না। আশেপাশে বাড়তি জায়গা নেই, কিছু বীজ বুনতে পর্যন্ত পারি না।
পদ্মা সেতু প্রকল্পের কারণে নতুন জীবন শুরু করা এই মানুষদের জীবনযাত্রা তুলনামূলকভাবে নিরাপদ ও পরিকল্পিত হলেও কিছু সীমাবদ্ধতা এখনো তাদের স্বাভাবিক জীবনের প্রতিবন্ধক হয়ে আছে। সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে এবং মাঠ, পানির সমস্যা ও নিরাপত্তার ব্যবস্থা হলে পুনর্বাসিত পরিবার গুলো প্রকৃত অর্থে স্থায়ী স্বস্তির জীবনযাপন করতে পারবে বলে আশা স্থানীয়দের।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত