মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামে দিনের শুরুটা অন্য সব গ্রামের মতো নয়। ভোরের আলো যখন পুকুরপাড়ে ঝরে পড়ে, তখনই দেখা মেলে প্রকৃতির এক নীরব অতিথির—কালচে রঙের একটি পানকৌড়ি। প্রতিদিন নিয়ম করে এই পুকুরে এসে ডানা মেলে রোদ পোহানো এখন গ্রামবাসীর পরিচিত দৃশ্য।
পুকুরটি উত্তর গোবরদী গ্রামে বহুদিন ধরে মানুষের দৈনন্দিন কাজের সঙ্গী। কিন্তু গত কয়েক বছর ধরে এখানে এক অনন্য পরিবর্তন এসেছে—প্রতিদিনই সকালে পানকৌড়িটি এসে হাজির হয়। কখনো পানির ওপর ভেসে থাকে, কখনো গভীরে ডুব দিয়ে মাছ ধরে আবার ওপরে ভেসে ওঠে। আর খাবার শেষ হলেই কাছের বাঁশের ডালটিতে গিয়ে ডানা মেলে রোদে শুকাতে শুরু করে। তার এই উপস্থিতি গ্রামের সকালে এক অন্যরকম সৌন্দর্য যোগ করেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সরেজমিনে দেখা যায়, পুকুরের স্বচ্ছ জলে পানকৌড়িটি বেশ কয়েকবার ডুব দিয়ে ছোট মাছ শিকার করছে। তারপর পানির ফোঁটা ঝরাতে ঝরাতে বাঁশের ডালে উঠে এক ভঙ্গিতে ডানা মেলে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। ডানায় রোদের ঝিলিক আর নিস্তব্ধ পরিবেশ মিলিয়ে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি হয়।
উত্তর গোবরদী গ্রামের গৃহবধূ সাদিয়া আক্তার বলেন,প্রতিদিন সকাল হলেই পানকৌড়িটি আমাদের পুকুরে আসে। একটু পরই দেখি ডুব দিয়ে মাছ ধরে। তারপর ভেজা ডানা মেলে বাঁশের ডালে বসে রোদ পোহায়। এমন দৃশ্য এত সুন্দর লাগে—কাজের ফাঁকেও না দেখে থাকতে পারি না।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও উত্তর গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন শেখ বলেন,পানকৌড়িটি এখন আমাদের গ্রামের সকালবেলার একটি পরিচিত দৃশ্য। প্রতিদিনই নির্দিষ্ট সময়ে এসে পুকুরে মাছ ধরে আর বাশের আগায় বসে রোদ পোহায়। গ্রামের মানুষজনও তাকে বিরক্ত না করে নিরাপদে থাকতে দিচ্ছে। প্রকৃতির সঙ্গে মানুষের এই সম্পর্কটা সত্যিই আনন্দের।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো.হুমায়ুন করিব বলেন, পানকৌড়ি সাধারণত মাছসমৃদ্ধ ও শান্ত পরিবেশযুক্ত জলাশয় পছন্দ করে। এখানে পুকুরে ছোট মাছ বেশি থাকায় পাখিটি নিয়মিত চলে আসছে বলে মনে করা হচ্ছে। মানুষের কম বিরক্তি এবং নিরাপদ পরিবেশও এ ধরনের পাখিদের স্বাচ্ছন্দ্য দেয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

মতামত