আপডেট : বুধবার, ১৫ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

পালিয়ে যাবে না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি’ বলে আর কোনোদিন আসবে না’

পালিয়ে যাবে না বলে যে পালিয়ে যায়, সে ‘আসি আসি’ বলে আর কোনোদিন আসবে না—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
 
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।
 
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা দেখছেন, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্যরা বিভিন্ন সময় ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতে চাই, আপনারা যাঁর জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেন, সেই শেখ হাসিনা আপনাদের নিয়ে আদৌ চিন্তা করেন কি না, একবার ভেবে দেখুন।
 
তিনি বলেন, শেখ হাসিনার নিজের ছেলে একজন মার্কিন নাগরিক। তাঁর মেয়ে কানাডার নাগরিকত্বধারী। তাঁর বোনের ও তাঁদের পরিবারের একজনও বাংলাদেশের নাগরিক নন। তারপরও আপনারা মনে করেন, তিনি আপনাদের বাঁচাতে দেশে ফিরে আসবেন?
 
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যদি সত্যিই দেশে ফিরে আসার ইচ্ছা থাকত, তাহলে গত বছরের আগস্টের শুরুতেই তিনি তাঁর পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিতেন না। বাস্তবতা হচ্ছে, তিনি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছেন,কিন্তু আপনাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করেননি।
 
সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন,জনগণের স্বার্থের চেয়ে নির্বাচনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর ভাষায়, যে সরকার নির্বাচনের স্বার্থে জনগণের সঙ্গে ধোঁকা দিতে পারে, দেশ পরিচালনার ক্ষেত্রেও তারা জনগণকে ধোঁকা দিতে পারে।
 
সরকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, এ সরকার নির্বাচনের প্রচারণার সময় বলেছিলেন ওনি এক কোটি কর্মসংস্থানের নিশ্চিত করবেন।  সে হিসেবে মাসে দেড় লাখের বেশি কর্মসংস্থান হওয়ার কথা। গত ৬ মাসে ৯ লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। আমি জানতে চাই আপনাদের কয়জনের  কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। 
 
এ সময় উপস্থিত জনগনে উদ্দেশ্যে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন,আপনারা নতুন কোন কর্মসংস্থান পেয়েছেন? তাঁর দাবি, এই সরকার কর্মসংস্থানের পরিবর্তে দেশের মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে। সারা দেশে মাদকে সয়লাভ হয়েগেছে।
 
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অনেক পটপরিবর্তনের মধ্য দিয়ে গত দুই বছরে বাংলাদেশ বর্তমান অবস্থায় এসেছে। তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে একটি দুর্ঘটনাগ্রস্ত বাসের সঙ্গে তুলনা করে বলেন, কোনো বাস দুর্ঘটনার পর শুধু চালক বদলে দিয়ে যাত্রীদের আবার সেই বাসে উঠতে বলা হলে কেউ তাতে রাজি হবে না। কারণ যাত্রীরা শুধু চালক পরিবর্তন নয়, বাসের চাকা, ব্রেক, নষ্ট যন্ত্রাংশ ও পুরো ব্যবস্থার সংস্কার চান। তাঁর ভাষায়, বাংলাদেশের অবস্থাও ঠিক তেমনই। শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারই জনগণের দাবি।
 
তিনি বলেন, বিএনপিকে তাঁরা রাষ্ট্রের ‘ভাঙা বাস’ মেরামতের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেই সংস্কারের পরিবর্তে শুধু নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হয়েছে। তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যতই দক্ষ চালক হন, ভাঙা বাস চালিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আগে রাষ্ট্রের ব্রেক, চাকা ও যন্ত্রাংশ ঠিক করতে হবে। আর সেটার নামই রাষ্ট্রকাঠামোর সংস্কার।
 
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে তাঁরা গণভোটের আয়োজন করেছিলেন। সেখানে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে সেই জনমত উপেক্ষা করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অতীতের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে ভোট চুরি হতো ভোটগ্রহণের আগে, আর এবার জনগণের মতামতই চুরি করা হয়েছে।
 
তিনি বলেন, জুলাই আন্দোলনে রাস্তায় নামা তরুণদের অবদান অস্বীকার করা যায় না। কিন্তু তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি। 
 
তিনি অভিযোগ করেন,শিশু-কিশোরদের ফার্মের মুরগী বলা হচ্ছে। অথচ তাঁদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজ অনেকে ক্ষমতায় গেছেন।যা
 
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা পথ হারিয়েছেন। মানুষের বুকের ওপর আঘাত করেছেন। যাঁদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ ক্ষমতায়, তাঁদের সঙ্গে প্রতারণা করবেন না। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০–এর বেশি মানুষ শহীদ এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হলে জনগণ তা মেনে নেবে না।
 
পুলিশ সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, পুলিশকে নির্দলীয় ও স্বাধীন করার পরিবর্তে আবারও দলীয়করণের চেষ্টা চলছে। একইভাবে সাংবাদিকদেরও দলীয়করণের অভিযোগ তুলে তিনি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানান।
 
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, 
সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, যাঁরা আজ বলছেন সংবিধান সংস্কারের সুযোগ নেই, তাঁদের মনে রাখা উচিত, বর্তমান রাজনৈতিক বাস্তবতাও প্রচলিত সংবিধানের বাইরে গিয়ে তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী হলে নির্বাচন হত চার বছর পর। আপনাদের নেতাদের জেলে,ধান খেতে থাকতে হতো। তিনি বলেন, সংবিধানের সুবিধাজনক অংশ মানা আর অসুবিধাজনক অংশ অস্বীকার করা গ্রহণযোগ্য নয়।
 
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয়েছে। থানায় ঢুকে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলেও মন্তব্য করেন।
 
তিনি বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তাহলে জনগণই রাজপথে নামবে।
 
এদিন পথসভায় সভায় উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম,সদস্য সচিব এড.মারুফ হাসান, সিরাজদিখানের প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ, যাতীয় যুবশক্তির আহবায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পালিয়ে যাবে না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি’ বলে আর কোনোদিন আসবে না’
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পালিয়ে যাবে না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি’ বলে আর কোনোদিন আসবে না’

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
 
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত