মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিভিন্ন মাটিবাহী যানবাহনের ফেলে যাওয়া মাটি সড়কে পড়ছে। টানা বৃষ্টিতে সেই মাটিতে পিচঢালা সড়ক পরিণত হয়ে উঠেছে কর্দমাক্ত রূপে। জেলার উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে রামকৃষ্ণদী-কুচিয়ামোড়া কলেজ পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার গুরুত্বপূর্ণ এ সড়ক এমন চিত্র দেখা গেছে। এমনকি ওই সড়ক এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রæত সড়ক পরিষ্কার ও অবৈধ মাটি পরিবহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোডাউন বাজার মোড় থেকে কুচিয়ামোড়া কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচের ওপর পুরু মাটির আস্তরণ জমে আছে। বিশেষ করে খিদিরপুর গ্রামের পাশের সড়কটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বৃষ্টির পানিতে ভিজে এই মাটি পিচ্ছিল কাদায় পরিণত হয়েছে, যার ফলে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে। অনেক পথচারী হেঁটে চলতেও ভয় পাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, উপজেলায় সক্রিয় ৬২ টি ইটভাটা নিয়মিত কৃষিজমির টপ সয়েল কেটে তা মাহিন্দ্রা, ট্রাক ও ট্রলির মাধ্যমে বহন করে। এইসব মাটিবাহী গাড়ি চলাচলের সময় রাস্তায় মাটি পড়ে যায়। কিন্তু ভাটা কর্তৃপক্ষ বা চালকেরা কখনো সেগুলো পরিষ্কার করে না।
মোটরসাইকেল চালক আল আমিন বলেন, রাস্তাটা এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে, এখন মোটরসাইকেল চালানো দুঃসাহসিক কাজ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
অটোরিকশা চালক আলী ইসলাম বলেন, গাড়ির মাটি রাস্তায় পড়ে আছে, তার ওপর বৃষ্টি পড়ায় পুরো রাস্তাই এখন বিপজ্জনক। প্রশাসনের উচিত দ্রæত ব্যবস্থা নেওয়া। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, বৃষ্টির দিনে রাস্তায় হেঁটে চলাও কষ্টকর। আর রোদে ধুলোর কারণে অনেকেই শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যায় ভুগছেন। প্রশাসন যেন অবিলম্বে জহিরের ইটভাটা বন্ধসহ সকল ভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
আরও অভিযোগ করে স্থানীয়রা জানান, ইটভাটার মাটি পরিবহনের কারণে জনগুরুত্বপূর্ণ সড়ক নষ্ট হলেও কেউ তা পরিষ্কার করে না। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক বলেন, প্রতিনিয়ত ইটভাটার মাটিবাহী মাহিন্দ্রা ও ট্রাক চলাচলের কারণে রাস্তায় মাটি পড়ে যায়। শুকনো মৌসুমে ধুলা আর বর্ষায় পিচ্ছিল কাদা—দুই সময়েই মানুষ দুর্ভোগে পড়ে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৫

মতামত