আপডেট : রোববার, ২১ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

ফুলদী নদীর ওপর শিগগিরই সেতু নির্মাণ করা হবে: সমবায় মন্ত্রী.

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর শিগগিরই একটি সেতু নির্মাণ করা হবে। এ লক্ষ্যে দ্রুত জরিপ ও নকশা প্রণয়নের কাজ শুরু করা হবে।
 
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে মন্ত্রী এ ঘোষণা দেন।
 
মন্ত্রী বলেন, আমরা এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেছি। ইতোমধ্যে একটি গ্রামীণ মার্কেট ভবনের উদ্বোধন এবং একটি সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এখন আমরা ফুলদী নদীর তীরে দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ এই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে।
 
তিনি আরো বলেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব সাথে এসেছেন। তিনি বাস্তব অবস্থা দেখেছেন। ওনি সার্ভেয়ার টিম পাঠাবেন এবং নকশা প্রণয়নের কাজ শুরু হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার  মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং প্রকল্প পরিচালক মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, জাসাস জেলা আহবায়ক হাসান জাহাঙ্গীর সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
 
এর আগে মন্ত্রী গজারিয়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তিনি ভবেরচর বাজারে নবনির্মিত চারতলা ভিত্তিবিশিষ্ট দ্বিতীয় তলা গ্রামীণ মার্কেট ভবনের উদ্বোধন করেন। পরে কালীতলা এলাকায় একটি সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 
করেন। শেষে ফুলদী নদীর তীরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের কথা তুলে ধরলে মন্ত্রী দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে ভবেরচর বাজারে আধুনিক গ্রামীণ মার্কেট ভবনের নির্মাণকাজ ২০২৪ সালের ১ জুলাই শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড। একই সফরে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে হোগলাকান্দি (ইউনুস শিকদারের বাড়ি) সড়কের শূন্য থেকে ২ হাজার মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর কাজের স্থাপন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ফুলদী নদীর ওপর শিগগিরই সেতু নির্মাণ করা হবে: সমবায় মন্ত্রী.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফুলদী নদীর ওপর শিগগিরই সেতু নির্মাণ করা হবে: সমবায় মন্ত্রী.

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর শিগগিরই একটি সেতু নির্মাণ করা হবে। এ লক্ষ্যে দ্রুত জরিপ ও নকশা প্রণয়নের কাজ শুরু করা হবে।
 
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যকালে মন্ত্রী এ ঘোষণা দেন।
 
মন্ত্রী বলেন, আমরা এলাকার কয়েকটি স্থান পরিদর্শন করেছি। ইতোমধ্যে একটি গ্রামীণ মার্কেট ভবনের উদ্বোধন এবং একটি সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এখন আমরা ফুলদী নদীর তীরে দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ এই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে।
 
তিনি আরো বলেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব সাথে এসেছেন। তিনি বাস্তব অবস্থা দেখেছেন। ওনি সার্ভেয়ার টিম পাঠাবেন এবং নকশা প্রণয়নের কাজ শুরু হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার  মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং প্রকল্প পরিচালক মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, জাসাস জেলা আহবায়ক হাসান জাহাঙ্গীর সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
 
এর আগে মন্ত্রী গজারিয়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তিনি ভবেরচর বাজারে নবনির্মিত চারতলা ভিত্তিবিশিষ্ট দ্বিতীয় তলা গ্রামীণ মার্কেট ভবনের উদ্বোধন করেন। পরে কালীতলা এলাকায় একটি সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 
করেন। শেষে ফুলদী নদীর তীরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের কথা তুলে ধরলে মন্ত্রী দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে ভবেরচর বাজারে আধুনিক গ্রামীণ মার্কেট ভবনের নির্মাণকাজ ২০২৪ সালের ১ জুলাই শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড। একই সফরে মন্ত্রী গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে হোগলাকান্দি (ইউনুস শিকদারের বাড়ি) সড়কের শূন্য থেকে ২ হাজার মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর কাজের স্থাপন করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত