ফেনীতে দেবীপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত শাহ-আলম কে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায় দাফন করা হয়েছে।
গতকাল শনিবার বাদ আসর উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে ভবেরচর কবরস্থানে দাফন করা হয়। এর আগে গেল শুক্রবার দিনগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ফেনী জেলার দেবীপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়।
নিহত শাহ-আলম প্রধান ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের ফজল প্রধানের ছেলে। সে মারসা ট্রান্সপোর্ট পরিবহনের বাস চালক ছিলেন বলে জানান তার স্বজনরা।
জানা যায়, শুক্রবার রাতে কক্সবাজার থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে রওনা দেয়। দুর্ঘটনার স্থল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থেমে থাকা একটি মালবাহী কন্টেইনার পিছনে মারসা ট্রান্সপোর্ট পরিবহনের বাসটি ধাক্কায় সামনের অংশ দুমড়ে মুছে যায়। ঘটনার স্থলে বাসের চালক শাহ-আলম মারা যায়। পরে খবর পেয়ে শনিবার বিকালে দেবীপুর হাইওয়ে থানা থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহ তার নিজ বাড়ি নয়াকান্দি গ্রামে নিয়ে যায় স্বজনরা। সেখানে পৌঁছানোর পর দূরদূরান্ত থেকে কয়েক শতাধিক লোকজন ছুটে আসেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস প্রধান বলেন, শাহ-আলম এ গ্রামে অত্যন্ত ভদ্র ও নর্ম একটি ছেলে ছিলেন। সে দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
মতামত