মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার স্বনামধন্য ইলেকট্রনিক শো-রুম ফ্রেন্ডস ইলেক্ট্রনিকস থেকে ওয়াল্টনের পণ্য কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার জিতেছেন পুরান বাউশিয়ার বাসিন্দা সাগর।
জানা যায় ওয়াল্টনের “নেক্সট লেভেল অফার” ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, এসি, টিভি ও ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কেনায় ক্রেতাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার ও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ রাখা হয়েছে। এরই অংশ হিসেবে ফ্রেন্ডস ইলেক্ট্রনিকস থেকে একটি ওয়াল্টন ফ্রিজ কিনে সৌভাগ্যবান বিজয়ী হন সাগর।
এছাড়া একই ক্যাম্পেইনের আওতায় আরও দুইজন ক্রেতা ২ হাজার টাকা মূল্যের পণ্যসামগ্রী পুরস্কার হিসেবে গ্রহণ করেন। এতে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি, আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
গতকাল শনিবার বিকেল ৫টায় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্রেন্ডস ইলেক্ট্রনিকস শো-রুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নেয়ামূল হক নয়ন ও আবুল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ইলেক্ট্রনিকসের প্রোপাইটর মাসুম মৃধা, ম্যানেজিং পার্টনার মো. বাবুল মিয়া, মোজাম্মেল হক টিটু এবং ওয়াল্টনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ডেপুটি ডিরেক্টর (এজিএম) সারোয়ারসহ পুরস্কারপ্রাপ্তদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে অতিথি ও পুরস্কারপ্রাপ্তরা বলেন, ওয়াল্টন তাদের ঘোষিত অফারগুলো বাস্তবায়নের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। কোনো ধরনের মিথ্যা প্রলোভন নয়, বরং বিশ্বস্ততার সঙ্গে প্রতিশ্রুতি পূরণ করাই প্রতিষ্ঠানটির বিশেষ দিক।
সবশেষে ফ্রেন্ডস ইলেক্ট্রনিকসের সংশ্লিষ্টরা নগদ ও সহজ কিস্তিতে ওয়াল্টনের পণ্য কিনে অফারের অংশীদার হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
মতামত