বৈষম্যবিরোধী আন্দোলনে দিনমজুর সজল মোল্লা (৩০) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সার বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করা হয়। এসময় পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে ওই আদালতের বিচারক আশিকুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন। সাবেক সংসদ সদস্যের নিযুক্ত আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুন্দর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে আদালতে জামিন শুনানীর কার্যক্রম পরিচালিত হয়। এরআগে আদালতে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়। গত বছরের ৪ আগস্ট সজল হত্যা মামলায় ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এতে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
এদিকে, সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের রিমান্ড মঞ্জুরের পর তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে আদালত এলাকার বাইরের সড়কে মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা বিপ্লবের কুশপুত্তলিকা দাহ করে। আগেরদিন সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। ওইদিন দিনগত রাতে সাবেক এ সংসদ সদস্যের ফাঁসির দাবীতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। গত ২২ জুন দিনগত রাত ১০ টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। বিএনপির সমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় ঢাকার পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় তাকে। পরদিন ২৩ জুন সাবেক এ সংসদ সদস্যকে ঢাকার আদালতে পাঠানো হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অন্যদিকে, গত বছরের ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ডিপজল ও সজল মোল্লা নিহত ও প্রায় ৮০ জন গুলিবিদ্ধসহ আহত হয় শতাধিক। নিহত সকলের বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। পরদিন ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতন হলে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব স্বপরিবারে পালিয়ে আত্মগোপনে যান। এতে ওই বছরের ২০ সেপ্টেম্বর নিহত সজলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব ও তার বাবা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহামদ মহিউদ্দিনসহ ৪৫১ জনের নামে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ হত্যা ও ৫ টি হত্যা চেষ্টার মামলা রয়েছে।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৫

মতামত