আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বন্ধুদের সাথে বেড়িয়ে নিখোঁজ ; লাশ মিললো মেঘনার জলে

 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ বন্ধুদের সাথে বেরিয়ে গত তিনদিন ধরে নিখোঁজ ছিলো সে।
 
রবিবার ( ২৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন কাজীপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহতের নাম উমায়ের হাসান (২৫)। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মুক্তার গাজী ছেলে বলে জানা গেছে।
 
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের কাজীপুরা এলাকায় একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি নৌ পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে দুপুর দুুইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
বিষয়টি সম্পর্কে নিহতের মা আনার কলি বলেন , গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে নিজ বাসায় ঘুমিয়ে ছিল উমায়ের। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ তাকে ফোন করে বাইরে ডেকে নেয়। এরপর থেকে উমায়ের আর বাসায় ফেরেননি। এ বিষয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় আমি একটি অভিযোগ দায়ের করি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তার বন্ধুদের মোবাইল নাম্বার বন্ধ এবং তারা পলাতক। আমরা ধারণা তারাই আমার ছেলেকে খুন করেছে।'
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ' দুপুর দুইটার দিকে আমরা নিহতের লাশটি উদ্ধার করি। আড়াইটার দিকে আমরা লাশের পরিচয় শনাক্ত করি। লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।'#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বন্ধুদের সাথে বেড়িয়ে নিখোঁজ ; লাশ মিললো মেঘনার জলে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বন্ধুদের সাথে বেড়িয়ে নিখোঁজ ; লাশ মিললো মেঘনার জলে

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image
 মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ বন্ধুদের সাথে বেরিয়ে গত তিনদিন ধরে নিখোঁজ ছিলো সে।
 
রবিবার ( ২৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন কাজীপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহতের নাম উমায়ের হাসান (২৫)। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মুক্তার গাজী ছেলে বলে জানা গেছে।
 
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের কাজীপুরা এলাকায় একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি নৌ পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে দুপুর দুুইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
বিষয়টি সম্পর্কে নিহতের মা আনার কলি বলেন , গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে নিজ বাসায় ঘুমিয়ে ছিল উমায়ের। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ তাকে ফোন করে বাইরে ডেকে নেয়। এরপর থেকে উমায়ের আর বাসায় ফেরেননি। এ বিষয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় আমি একটি অভিযোগ দায়ের করি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তার বন্ধুদের মোবাইল নাম্বার বন্ধ এবং তারা পলাতক। আমরা ধারণা তারাই আমার ছেলেকে খুন করেছে।'
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ' দুপুর দুইটার দিকে আমরা নিহতের লাশটি উদ্ধার করি। আড়াইটার দিকে আমরা লাশের পরিচয় শনাক্ত করি। লাশটি ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।'#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত