মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী নদী বছরের বেশিরভাগ সময়ই থাকে শুষ্ক ও শান্ত। কোথাও কোথাও তা এতটাই সরু ও অগভীর হয়ে পড়ে যে, অনেকেই নদী না বলে একে মৃত খাল মনে করেন। কিন্তু বর্ষা এলেই যেন বদলে যায় তার চেহারা। উজান থেকে আসা পাহাড়ি পানিতে নদীর বুক ভরে ওঠে, আর দুই কূল ছাপিয়ে ছুটে চলে টলমলে জলধারা। এই সময় যেন ইছামতী ফিরে পায় তার হারানো যৌবন।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিরাজদীখান বাজারসংলগ্ন বাঁশপট্টি এলাকার ইছামতী নদীর পাড় থেকে সরেজমিনে দেখা যায়, নদীটি বর্ষার পানিতে বেশ পরিপূর্ণ। স্রোতের টানে নদী বয়ে চলেছে আপন গতিতে। নদীর দু'পাশের গাছপালায় নতুন সবুজের ছোঁয়া, চারপাশের প্রকৃতি জেগে উঠেছে এক নতুন জীবনীশক্তিতে। স্থানীয়রা কেউ নদীতে মাছ ধরছেন, কেউবা নৌকায় চড়ে পারাপার করছেন। শিশুরা আনন্দে নদীতে সাঁতার কাটছে।
জানা যায়, একসময় ইছামতী নদী ছিল স্থানীয়দের কৃষি, ব্যবসা, যাতায়াত ও মাছ ধরার অন্যতম অবলম্বন। বিভিন্ন এলাকায় নৌকা চলাচল করত নিয়মিত। কিন্তু নদীর পাড় দখল, অপরিকল্পিত বাঁধ এবং খনন কার্যক্রমের অভাবে নদীর নাব্যতা দিন দিন হ্রাস পেতে থাকে। ফলে বর্ষাকাল ছাড়া বছরের বেশিরভাগ সময় নদীটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।
বাহেরঘাটা গ্রামের কৃষক মো. লুৎফর রহমান বলেন,আমরা ছোটবেলায় যেভাবে নদী দেখতাম, এখন শুধু বর্ষাতেই সে রূপ দেখা যায়। বছরের অন্য সময় শুকিয়ে যায়। কিন্তু বর্ষা এলেই ইছামতী যেন নিজের রূপ-রস-গন্ধ নিয়ে ফিরে আসে। তখন নদীটা আবার জীবিত হয়ে ওঠে।
সিরাজদীখান বাজারের মুনি দোকানি নজরুল ইসলাম হাওলাদার বলেন, আমার এই চায়ের দোকান ২০ বছরের বেশি পুরোনো। আগে বর্ষা এলেই ইছামতী নদীর পানি বাজারের কাছ পর্যন্ত চলে আসত। লোকজন নৌকায় চা খেতে আসত—আলাদা একটা পরিবেশ ছিল। এখন তো বর্ষা ছাড়া নদী বলে কিছু টেরই পাওয়া যায় না। তবে এখনো বর্ষায় নদীটা জেগে ওঠে, তখন বাজারেও ভিড় বাড়ে, বিক্রিও একটু ভালো হয়। নদীটা যদি আগের মতো থাকত, আমাদের মতো ছোট ব্যবসায়ীদের জীবনও একটু ভালো চলত।
উপজেলার রামানন্দ গ্রামের জেলে আব্দুল জলিল বলেন, সারা বছর তো নদীতে পানি থাকে না, মাছও পাই না। শুধু বর্ষা এলেই আমরা কিছুটা স্বস্তি পাই। তখন নদীতে মাছ নামে, জাল ফেললেই কিছু না কিছু ওঠে। এই কয়টা মাসেই যা আয় করি, তাই দিয়ে বছরের বাকিটা চলানোর চেষ্টা করি। আগে সারা বছর নদীতে মাছ ধরতে পারতাম, এখন সেটা কেবল স্মৃতি। নদীটা যদি আগের মতো থাকত, আমাদের জীবন অনেক সহজ হতো।
স্থানীয়রা জানান, নিয়মিত ড্রেজিং ও যথাযথ নদী ব্যবস্থাপনার মাধ্যমে ইছামতীকে ফিরিয়ে আনা সম্ভব তার পুরনো গৌরবে। তা না হলে অচিরেই এই নদীও হয়তো ইতিহাসের পাতায় নাম লেখাবে হারিয়ে যাওয়া নদীগুলোর তালিকায়।#

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৫

মতামত