আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বসতি নেই, মানুষ নেই, তবুও সরকারি টাকায় রাস্তা !

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মানুষের বসবাস কিংবা কোনো বাড়িঘর না থাকলেও খালি ফসলি জমিতে সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণের কাজ চলছে। ফসলি জমি কেটে পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দসত্বর এলাকায় বেকু মেশিন দিয়ে উর্বর ফসলি জমি কেটে বসতি বিহীন জায়গায় রাস্তা নির্মাণের কাজ চলছে ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই এলাকার চকের মাঝ খানে প্রথমে একটি পুকুর খনন করা হয়। এরপর পুকুরের পাশে একটি জমি ভরাট করা হয়। সেখানে এখন পর্যন্ত কোনো বসতি বা বাড়িঘর নির্মাণ না হলেও, ভবিষ্যতে বাড়ি নির্মাণের কথা বলে সরকারি অর্থের বরাদ্দে সেখানে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে।
যেখানে এখনো কোনো মানুষের বসবাস নেই, সেখানে রাস্তা নির্মাণ কতটা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। তারা আরও জানান, প্রকৃত জনস্বার্থে যেখানে রাস্তার প্রয়োজন, সেখানে বরাদ্দ না দিয়ে জনবসতিহীন এলাকায় রাস্তা নির্মাণ রহস্যজনক।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষি জমি ধ্বংস করে ব্যক্তিগত জমির সুবিধা বাড়ানোর উদ্দেশ্যেই এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে একদিকে যেমন আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে সরকারি অর্থের অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, রাস্তা নির্মাণের কাজটি করছেন পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী ও ইউপি ৭ নং ওয়ার্ডের সদস্য মাসুদ ছৈয়ালের পরিকল্পনায় কাজটি হচ্ছে।
এ বিষয়ে ইউপি সদস্য মাসুদ ছৈয়াল বলেন, এখানে বসতি নেই। কিন্তু পনের দিন পরে বাড়ি ঘড় হবে। তাছাড়া কাজটি আপাতত নিজের টাকা খরচ করে করছি। কাজ হওয়ার পরে সরকারি বরাদ্দ আসলে টাকা সমন্বয় করা হবে। প্রয়োজন হলে কাজ বন্ধ করে দিবো। বরাদ্দ আসলে কাজ করবো।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারী বলেন, সেখানে কোন বাড়ি ঘর নাই আমি জানি, মেম্বার বরদ্ধা চাইছে আমি দিয়ে দিছি। যাচাই-বাছাই করে দিয়েছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যাচাই-বাছাই করা হয়নি। আপনি যখন বলছেন মেম্বারের সাথে কথা বলে প্রয়োজনে কাজ বন্ধ করে দিবো।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। যেহেতু বিষয়টি সম্পর্কে অবগত হলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে ফসিল জমি রক্ষায় ও ব্যক্তিস্বার্থ কাজ বন্ধ করে এলাকাবাসী দ্রুত এ বিষয়ে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং ফসলি জমি রক্ষা করা যায়।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বসতি নেই, মানুষ নেই, তবুও সরকারি টাকায় রাস্তা !
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বসতি নেই, মানুষ নেই, তবুও সরকারি টাকায় রাস্তা !

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত