আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বসুরচর পাঁচগাও উচ্চ বিদ্যালয়ে ‘পকেট কমিটি’ গঠনের গুঞ্জন.

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বসুরচর পাঁচগাও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনকে কেন্দ্র করে পকেট কমিটি’ গঠনের গুঞ্জন উঠেছে। এ খবরে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ গঠনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও অভিভাবকদের অংশগ্রহণে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় শিক্ষাবিদ মো. মহশিন বেপারিকে সভাপতি করার বিষয়ে সবার ঐকমত্য গড়ে ওঠে। তবে একটি পক্ষ গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম খানকে সভাপতি করার লক্ষ্যে গোপনে তৎপরতা চালাচ্ছে।
 
স্থানীয়দের অভিযোগ, সুশীল সমাজ ও অভিভাবকদের না জানিয়ে বিদ্যালয়ে গোপন বৈঠকের মাধ্যমে একটি পক্ষ নিজেদের পছন্দের কমিটি গঠনের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
 
অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের স্বার্থে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন জরুরি। তাদের আশঙ্কা, রাজনৈতিক ভাবে বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ততায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
 
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সাত্তার ঢালী বলেন, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে মহশিন বেপারির নাম প্রস্তাব করেছি। কিন্তু শুনতে পাচ্ছি একটি পক্ষ গোপনে বৈঠক করে অন্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে বিতর্কিত কেউ সভাপতি হোক, তা আমরা চাই না।
 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিধি অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনজনের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাবেন। পরে তিনি তা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করবেন। জেলা প্রশাসক যাচাই বাছাই শেষে নাম গুলো মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠাবেন। সেখান থেকেই একজনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। স্থানীয়দের চাওয়ার ভিত্তিতে সরাসরি কাউকে সভাপতি করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটি বিধিমালা অনুযায়ী সম্পন্ন হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বসুরচর পাঁচগাও উচ্চ বিদ্যালয়ে ‘পকেট কমিটি’ গঠনের গুঞ্জন.
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বসুরচর পাঁচগাও উচ্চ বিদ্যালয়ে ‘পকেট কমিটি’ গঠনের গুঞ্জন.

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বসুরচর পাঁচগাও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনকে কেন্দ্র করে পকেট কমিটি’ গঠনের গুঞ্জন উঠেছে। এ খবরে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ গঠনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও অভিভাবকদের অংশগ্রহণে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় শিক্ষাবিদ মো. মহশিন বেপারিকে সভাপতি করার বিষয়ে সবার ঐকমত্য গড়ে ওঠে। তবে একটি পক্ষ গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম খানকে সভাপতি করার লক্ষ্যে গোপনে তৎপরতা চালাচ্ছে।
 
স্থানীয়দের অভিযোগ, সুশীল সমাজ ও অভিভাবকদের না জানিয়ে বিদ্যালয়ে গোপন বৈঠকের মাধ্যমে একটি পক্ষ নিজেদের পছন্দের কমিটি গঠনের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 
 
অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের স্বার্থে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠন জরুরি। তাদের আশঙ্কা, রাজনৈতিক ভাবে বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ততায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
 
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সাত্তার ঢালী বলেন, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে মহশিন বেপারির নাম প্রস্তাব করেছি। কিন্তু শুনতে পাচ্ছি একটি পক্ষ গোপনে বৈঠক করে অন্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে বিতর্কিত কেউ সভাপতি হোক, তা আমরা চাই না।
 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিধি অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনজনের নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠাবেন। পরে তিনি তা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করবেন। জেলা প্রশাসক যাচাই বাছাই শেষে নাম গুলো মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠাবেন। সেখান থেকেই একজনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। স্থানীয়দের চাওয়ার ভিত্তিতে সরাসরি কাউকে সভাপতি করা সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটি বিধিমালা অনুযায়ী সম্পন্ন হবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত