মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়ন ভূমি অফিসে নিয়মবহির্ভূতভাবে বহিরাগত লোক বসিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. শরীফ হোসেনের ছত্রছায়ায় এসব অনিয়ম চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে শেখরনগর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সরকারি জনবল কাঠামোর বাইরে তিনজন বহিরাগত ব্যক্তি অফিসের বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা সোহেল ও অন্তর সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন কাজের জন্য অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। আর মুন্সীগঞ্জ থেকে আসা আপন নামের এক ব্যক্তি কম্পিউটারের কাজ পরিচালনা করছেন।
সেবা নিতে আসা কয়েকজনের অভিযোগ, সরকারি দপ্তরের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর পরিবর্তে এসব বহিরাগতদের মাধ্যমে কাজ করাতে গিয়ে তাদের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। এতে সাধারণ সেবাগ্রহীতারা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি জনবল কাঠামোর বাইরে থাকা এসব ব্যক্তি কীভাবে এবং কার অনুমোদনে ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত কাজ করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসে বিভিন্ন সেবা নিতে গেলে বহিরাগতদের মাধ্যমে কাজ করাতে হয়। এ সময় নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিতে হয়। টাকা না দিলে কাজ পেতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেখরনগর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীফ হোসেন অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, এরা আগে থেকেই ছিল। এদের সপ্তাহে ২ হাজার টাকা করে দেওয়া হয়। শুধু আমার অফিসে নয়, এমন তো প্রায় সব অফিসেই আছে।
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত