জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, " বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে নারীদের এগিয়ে যেতে হবে। আপনার কন্যাশিশুকে অবশ্যই স্কুলে পাঠাতে হবে। বর্তমান সরকার কন্যাশিশুকে সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে। নারীকে সম্মান করার মানসিকতা প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। একইসাথে অর্থনৈতিক স্বাবলম্বিতা নারীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে, যা নির্যাতন প্রতিরোধে বড় হাতিয়ার। বেগম রোকেয়ার আলোকিত চিন্তা ও দৃষ্টিভঙ্গি আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুক—একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।" গতকাল মঙ্গলবার
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
জেলা প্রশাসক আরও বলেন, বেগম রোকেয়ার আলোকিত চিন্তা ও দৃষ্টিভঙ্গি আমাদের পথপ্রদর্শক হয়ে থাকুক-একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি।"
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মো: আলাল উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
মতামত