মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ব্রিজের ঢালে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, বিদ্যুতের খুঁটি ও একটি দোকানে ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় বিদ্যুতের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লৌহজং থেকে বালিগাঁওগামী ইলিশ পরিবহনের একটি বাস বালিগাঁও ব্রিজের ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক মো. ইমরান খানকে (৪৮) স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বালিগাঁও এলাকার স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
অন্যদিকে দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় বালিগাঁও ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এ ছাড়া একটি দোকানের শাটার ভেঙে যায় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসটি দ্রুতগতিতে ব্রিজের ঢাল বেয়ে নামছিল। নিয়ন্ত্রণ হারানোর পর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। তাঁদের দাবি, বিদ্যুতের তার ছিঁড়ে বৃষ্টির পানিতে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। সন্ধ্যার পর ওই এলাকায় মানুষের চলাচল বেশি থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ঢালে বাস স্ট্যান্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাঁদের দাবি, ঝুঁকিপূর্ণ ওই স্থান থেকে দ্রুত বাস স্ট্যান্ড বন্ধ করা হোক।
স্থানীয় বাসিন্দা মজিদ সরদার বলেন, “দুর্ঘটনায় আমরা মর্মাহত। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যাঁদের উদ্যোগে এখানে এই পরিবহন চালু হয়েছে, তাঁদের ভূমিকাও তদন্ত করা উচিত।”
স্থানীয় ব্যবসায়ী বাবু বাছার বলেন, “দুর্ঘটনায় দোকানের শাটার ভেঙেছে, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। ব্রিজের ঢালে কোনো বাসস্ট্যান্ড থাকতে পারে না। দ্রুত এটি সরিয়ে নেওয়া উচিত।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা নুর হোসেন সরদার বলেন, “এখান থেকে দ্রুত ইলিশ পরিবহন সরিয়ে নিতে হবে। ট্রান্সফরমারটি নিচে পড়ে গেলে বা বিদ্যুতের তার ছিঁড়ে গেলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।”
স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর দাবি, কিছুদিন আগে মানববন্ধনের মাধ্যমে একটি পরিবহন সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁদের প্রশ্ন, একই স্থানে আবার কীভাবে নতুন করে ইলিশ পরিবহন স্ট্যান্ড করার সুযোগ দেওয়া হলো। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
একাধিক স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার পর বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে দায়িত্বরত টঙ্গীবাড়ি থানা পুলিশের সদস্য মো. তাজুল বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পরিবহন কর্তৃপক্ষ দেবে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দুর্ঘটনার পর বালিগাঁও এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ব্রিজের ঢালের মতো ঝুঁকিপূর্ণ স্থানে বাস পরিচালনার বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

মতামত